“ভারতকে খণ্ড খণ্ড করার ডাক”—অস্ট্রিয়ান কূটনীতিকের পোস্টে উত্তাল দিল্লি


প্রকাশিত: ০৪:৫৩ ৬ সেপ্টেম্বর ২০২৫
ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য নিয়ে আবারও সরব আন্তর্জাতিক অঙ্গন। এবার দেশটিকে ভেঙে ফেলার ডাক দিয়েছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার। শুধু তাই নয়, নিজেকে খালিস্তানপন্থীদের বন্ধু হিসেবেও দাবি করেছেন তিনি। তার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের মোদি সরকার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফেলিঙ্গার ভারতের মানচিত্র প্রকাশ করেন, যেখানে দেশটিকে একাধিক অংশে বিভক্ত দেখানো হয়। প্রস্তাবিত মানচিত্রে উত্তর ভারতকে খালিস্তান হিসেবে এবং মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু ও উত্তরপূর্ব অঞ্চলকে আলাদা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়।
পোস্টে তিনি লেখেন, “ভারতকে ভেঙে দিতে হবে। নরেন্দ্র মোদি রাশিয়ার লোক। আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই।” তিনি আরও দাবি করেন, শিখ নেতাদের সঙ্গে বৈঠকে খালিস্তানের স্বাধীনতার পথ নিয়েও আলোচনা হয়েছে।
তার এই উসকানিমূলক মন্তব্য প্রকাশ্যে আসতেই নয়াদিল্লি থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। ভারতের কর্মকর্তারা এটিকে দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে অভিযোগ তুলেছেন। ইতিমধ্যে মোদি সরকার ফেলিঙ্গারের এক্স প্রোফাইল ভারতে বন্ধ করে দিয়েছে। এখন সেখানে প্রবেশ করতে চাইলে দেখা যাচ্ছে—“আইনি কারণে অ্যাকাউন্ট স্থগিত।”
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে অস্ট্রিয়া সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে না, কারণ ফেলিঙ্গারকে তারা সরকারি প্রতিনিধি হিসেবে বিবেচনা করছে না।
এমন সময়ে এই মন্তব্য এল, যখন সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ভারতীয় গণমাধ্যম বলছে, ফেলিঙ্গারের এই বক্তব্য ইউরোপের সাম্রাজ্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ।
বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য ভারতের ওপর কূটনৈতিক চাপ তৈরির কৌশল হতে পারে। আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এখন একদিকে যুক্তরাষ্ট্র–ইউরোপের কৌশলগত অংশীদার, অন্যদিকে রাশিয়ার সঙ্গেও ঐতিহাসিক সম্পর্ক বজায় রেখেছে। তাই মোদি সরকারের রাশিয়া-ঘনিষ্ঠ অবস্থান প্রশ্নবিদ্ধ করতেই এই উসকানিমূলক মন্তব্য আনা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




