অস্ট্রেলিয়া বাতিল করলো কট্টর ডানপন্থী ইসরায়েলি এমপির ভিসা


প্রকাশিত: ০৩:১৪ ১৮ আগস্ট ২০২৫
অস্ট্রেলিয়া এক কট্টর ডানপন্থী ইসরায়েলি এমপির ভিসা বাতিল করেছে। সিমচা রথম্যান নামের এই এমপি দেশটির বিভিন্ন ইহুদি স্কুল ও সিনাগগে অংশ নেওয়ার কথা ছিলেন। তবে সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী টোনি বার্ক ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।
টোনি বার্ক বলেন, “যারা আমাদের দেশে এসে বিভাজন ছড়াতে চায়, তাদের ক্ষেত্রে সরকার কঠোর নীতি অবলম্বন করে। আপনি যদি ঘৃণা ও বিভাজনের বার্তা ছড়াতে আসেন, তাহলে আমরা আপনাকে চাই না।”
রথম্যানের সফর অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে হওয়া সত্ত্বেও ভিসা বাতিল করা হয়। অ্যাসোসিয়েশন জানিয়েছে, সফরের সঙ্গে মধ্যপ্রাচ্যের কোনো ঘটনার সরাসরি সম্পর্ক নেই। প্রধান রবার্ট গ্রেগরি বলেন, “এটি ভয়ংকরভাবে ইহুদি বিদ্বেষমূলক পদক্ষেপ। ইহুদিদের উচিত অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বিষয়টি দুবার ভাবা।”
সাম্প্রতিক সময়ে ক্যানবেরা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনামূলক অবস্থান নিয়েছে। আগামী মাসে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে।
সিমচা রথম্যান ইসরায়েলি পার্লামেন্টের কনস্টিটিউশন, ল অ্যান্ড জাস্টিস কমিটির প্রধান এবং সরকারের বিতর্কিত বিচার সংস্কারের নকশাকারী হিসেবে পরিচিত। তিনি এখনও ভিসা বাতিল সংক্রান্ত কোনো মন্তব্য করেননি। ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য দেয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




