পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৩৫০ ছাড়াল


প্রকাশিত: ১২:১৫ ১৭ আগস্ট ২০২৫
পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ ছাড়িয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৩০৭ জন, গিলগিট বালতিস্তানে ৫ জন এবং কাশ্মীরে ৯ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে। এর আগে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ২২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।
প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে উত্তরাঞ্চলের বহু মানুষ এখনও আটকে আছেন। রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা ধীরগতিতে চলছে। হেলিকপ্টার ব্যবহার করে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তবে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি পাকিস্তানি সামরিক বাহিনীর এবং প্রত্যন্ত এলাকায় সহায়তা পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছিল।
পাকিস্তান সরকার উত্তরাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। মানসেরা পর্যটন এলাকা থেকে প্রায় ১,৩০০ পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুন, বাজৌর, সুয়াত, শাংলা, মানসেরা ও বাট্টাগ্রাম জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েক ঘণ্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছে।
দক্ষিণ এশিয়ার মোট বার্ষিক বৃষ্টির প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ বর্ষাকালে হয়। বর্ষা কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হলেও আকস্মিক বন্যা ও ভূমিধস প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে। ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরেও প্রবল বৃষ্টির কারণে বন্যায় অন্তত ৬০ জন নিহত এবং প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



