মাদারীপুরে ডিমের চড়া দাম: অভিযানে ভোক্তা অধিকার, জরিমানা

অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া ডিমের দামের লাগাম টানতে মাদারীপুরের পাইকারি মার্কেটে অভিযান চালিয়ে চার পাইকারি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১২ আগস্ট) সকালে শহরের পুরাতন বাজারে এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন মাহমুদ ও জেলা ভোক্তা অধিদপ্তরের পরিচালক জান্নাতুল ফেরদৌস ।
এ সময় মূল্যাতালিকা, ক্রয় রশিদ ও বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না রাখায় হজরত শাহজালাল ট্রেডার্সকে ৫ হাজার ও শাহ মাদার ট্রেডার্সকে ৫ হাজার ও শাওন এন্টারপ্রাইজকে ৫ হাজার ও একটি কাচাঁমাল দোকানকে ৫ হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বাজারের অন্য ব্যবসায়ীদেরকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।
অভিযানের পর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন মাহমুদ জানান, মাদারীপুরে ডিমের বাজারে অসাধু ব্যবসায়ীদের কারণে ডিমের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। তাই তাদের বিরুদ্ধে তদারকিমূলক এই অভিযান অব্যাহত থাকবে।

এরপরও কোনো রকম কারসাজি পাওয়া গেলে আরও বেশি জরিমানা করা হবে বলেও জানান সহকারী কমিশনার ও
ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।
উল্লেখ,গত কয়েকদিনে ডিমের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ফার্মের মুরগির ডিম এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি। অর্থাৎ এক পিস ডিমের দাম ১৫ টাকা। গত সপ্তাহেও এক পিস ডিম বিক্রি হয়েছে ১১ থেকে ১২ টাকায়, অর্থাৎ হালি ছিল ৪৮ থেকে ৫০ টাকা।এ ছাড়া দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা ডজন দরে।হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।সোনালী মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকা। দেশি মুরগির ডিমের শত বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ





