বিনিয়োগ না করেও নগদ থেকে ১৪ কোটি টাকা পেয়েছে সরকার: পলক

প্রকাশিত: ০৯:২৫ ১৯ মে ২০২৪
কোনো ধরনের বিনিয়োগ না করে শুধু অবকাঠামো ব্যবহার করতে দেয়ার মাধ্যমে মোবাইল আর্থিক সেবা নগদ–এর কাছ চার বছরে থেকে ১৪ কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে সরকার। এর মধ্যে শুধু চলতি অর্থবছরেই সরকারের আয় সাড়ে ৫ কোটি টাকার বেশি।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল শুক্রবার বিশ্ব টেলিযোগাযোগ দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরে নগদের কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার রাজস্ব ভাগ পেয়েছে ডাক বিভাগ। তিনি বলেন, ‘কোনো প্রকার বিনিয়োগ না করে আমরা শুধু অবকাঠামো ও নীতি সহায়তা দিয়ে আয়ের পথ তৈরি করতে পেরেছি। নগদের কাছ থেকে এখন পর্যন্ত সর্বমোট আমরা ১৪ কোটি টাকার বেশি পেয়েছি।’
ডাক বিভাগের জন্যে এ এক অনন্য অর্জন বলেও জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী।
ডাক বিভাগের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ২০১৯ সালে যাত্রা করে নগদ। রাজস্ব ভাগাভাগির চুক্তি অনুসারে, নগদের আয়ের ৫১ শতাংশ পায় ডাক বিভাগ। জানা গেছে, ২০২৩ সালে ডাক বিভাগকে ৫ কোটি ৫১ লাখ টাকা দিয়েছে নগদ। ২০২২ সালে তারা নগদের কাছ থেকে পেয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা। ২০২১ সালে নগদ থেকে ডাক বিভাগের আয় ছিল কোটি ৩.৩২ লাখ টাকা।তার আগের বছরে সরকার পয় ১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স মানুষের জীবনধারাকে যেমন সহজ করবে ঠিক তেমনি এটি সভ্যতার জন্য একটি বড় ঝুঁকি। প্রযুক্তির এ চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ করে এআই এর বিরূপ প্রভাব সামলাতে সরকার আইন প্রণয়ণ করতে যাচ্ছে, বলেন প্রতিমন্ত্রী।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ. কে. এম ম. আমিরুল ইসলামের স্বাগত বক্তব্যে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইডিজিই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার অ্যান্ড কম্পোনেন্ট লিডার মো. আব্দুল বারী।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ।
তিনি বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষে নতুন স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং সিলমোহর অবমুক্ত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
- সোনম ওয়াংচুককে ৬০ দিনের গৃহবন্দি করল লেহ প্রশাসন
- স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে স্টেন্ট
- খানগঞ্জে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন, আতাহার তকদিরকে ঘিরে বিএনপির তৃণমূলে অসন্তোষ
- কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের রাজবাড়ী জেলা সভাপতি কাজী মাহমুদুল হক ও সাধারণ সম্পাদক জাকির হোসেন
- ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন
- মাত্র ৮ দিনেই হাজার কোটি আয় ‘রামায়ণ’-এর, পেছনে ফেলল ‘বাহুবলী ২’
- জোড়া গোলে মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ সালাহ
- বিড়ালের সমান ছোট্ট হরিণ ‘পুডু’, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র হরিণ
- জাতীয়করণের পথে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রোববার সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- সেই তুমি হয়ে আজও কোটি হৃদয়ে, রুপালি গিটারের সুরে অমর এক কিংবদন্তি

