আনোয়ার সিমেন্ট শিটের লিড সার্টিফিকেশন যাত্রা


প্রকাশিত: ০৪:০৯ ৬ অক্টোবর ২০২৪
আনোয়ার গ্রুপ দেশের প্রাচীনতম শিল্পগোষ্ঠী মুন্সীগঞ্জের গজারিয়ায় সিমেন্ট শিট কারখানায় ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ বা লিড সার্টিফিকেশন প্রক্রিয়া শুরু করে পরিবেশগত টেকসইতার নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।
সম্প্রতি ঢাকার মতিঝিলের আনোয়ার গ্রুপের হেডকোয়ার্টারে আনোয়ার গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসেন এবং ৩৬০° টিএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ চুক্তি স্বাক্ষর করে এই যাত্রা শুরু করেছে। এই চুক্তি লিড সার্টিফিকেশন অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
লিড সার্টিফিকেশনের প্রধান দিকগুলো হলো, এমন নির্মাণসামগ্রী ব্যবহার করতে হয়, যাতে কার্বন নিঃসরণ কম হয়। বিদ্যুৎ খরচ কমাতে সূর্যের আলো, বিদ্যুৎসাশ্রয়ী বাতি ও সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হয়। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে বৃষ্টির পানি সংরক্ষণের পাশাপাশি পানিসাশ্রয়ী কল ও ব্যবহৃত পানি প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহার উপযোগী করতে হয়। এছাড়া, স্থাপনায় পর্যাপ্ত খোলা জায়গা রাখার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়।
এই প্রকল্পটি বিদ্যমান স্থাপনার জন্য লিড অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স রেটিং সিস্টেমের অধীনে হবে, যা দেশের শিল্প খাতে সবুজ কার্যক্রমের নতুন মানদণ্ড নির্ধারণ করবে।
আনোয়ার গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ওয়াইজ আর হোসেন বলেন, সিমেন্ট শিট একটি টেকসই পণ্য, যা শক্তি সাশ্রয়ী, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করে এবং কম কার্বন নিঃসরণ করে। এটি লিডসহ সবুজ নির্মাণ মান মেনে চলে। লিড সার্টিফিকেশনের মাধ্যমে আনোয়ার সিমেন্ট শিট বিশ্বজুড়ে গৃহীত সবুজ নির্মাণ মান বাস্তবায়ন করতে চায়, যা কর্মক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশের ক্ষতিকর প্রভাব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৩৬০° টিএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ বলেন, আমরা প্রকল্পটির প্রাথমিক মূল্যায়ন সফলভাবে সম্পন্ন করেছি এবং নিশ্চিত হয়েছি যে এটি লিড সার্টিফিকেশনের জন্য উপযুক্ত। আনোয়ার সিমেন্ট শিট একটি অনন্য এবং টেকসই পণ্য, যা নতুন প্রকল্পের উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখতে সক্ষম। আনোয়ার সিমেন্ট শিটের কার্বন নিঃসরণ অত্যন্ত কম এবং এটি দীর্ঘস্থায়ী। এছাড়াও এটি কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আনোয়ার সিমেন্ট শিট বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ফাইবার সিমেন্ট শিট প্রস্তুতকারক, যা আবাসিক ও বাণিজ্যিক শেড নির্মাণে ব্যবহৃত হয়। এর ডিউরারুফ ব্র্যান্ড কারখানা শেড নির্মাণের জন্য বেশ জনপ্রিয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি
- শাকিব খানের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? প্রযোজকের পোস্টে নতুন গুঞ্জন
- ৪৬ বছর বয়সে রোনালদিনহোর মাঠে ফেরা ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ক্যাসানো
- এক টেবিলে ট্রাম্প-পুতিন-শি, শান্তির ঘোষণা এলেও বড় সমঝোতা হয়নি
- ঘূর্ণিঝড় আকভান আজ ওড়িশা উপকূলে, বাংলাদেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
