খলঅভিনেতা ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা


প্রকাশিত: ০৩:১৭ ২৭ জুলাই ২০২৬
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খলঅভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে কোটি টাকার ব্যবসায়িক ও সামাজিক মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন তাঁরই খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার। মামলায় ডিপজলের পাশাপাশি তাঁর ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়। শুনানি শেষে বিচারক অভিযোগটি গুরুত্বের সাথে বিবেচনা করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার।
মামলার আর্জিতে বলা হয়, বাদী আজিজুর রহমান টাইগারের ব্যবসায়িক অগ্রগতি ও সুনামে ঈর্ষান্বিত হয়ে ডিপজল বিভিন্নভাবে তাঁকে সামাজিকভাবে হেয় করার চক্রান্ত করে আসছেন। এরই অংশ হিসেবে গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার একটি থানায় মিথ্যা জিডি করেন, যেখানে অভিযোগ আনা হয় যে আজিজের নির্দেশে ডিপজলের সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ভাঙচুর ও জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে। তবে পরবর্তী সময়ে পুলিশের তদন্তে এ সংক্রান্ত অভিযোগের কোনো সত্যতা মেলেনি বলে জানান বাদী।
বাদী আজিজুর রহমানের দাবি, বিতর্কিত জমিটির প্রকৃত মালিক তিনি নিজেই। তা সত্ত্বেও ডিপজল অন্যায়ভাবে সেটিকে নিজের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টেলিভিশন ও বিভিন্ন অনলাইন মাধ্যমে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। এতে তাঁর সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায়িক ক্ষেত্রে কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। বর্তমানে বিষয়টি গোয়েন্দা পুলিশের তদন্তাধীন রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অলি আহমদ: ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই’
- রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো, ফিরতে পারেন মাঠেও
- স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান
- আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
- ড. আসিফ নজরুলের সুদীর্ঘ জীবনী: শৈশব থেকে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকার
- সুপারন্যাচারাল থ্রিলারে প্রথমবার জুটি হচ্ছেন সাইফ-কিয়ারা
- গ্যাস সংকটে আশুলিয়ার একাধিক কারখানায় উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা
- রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোতেই হচ্ছে: নাহিদ ইসলাম
- কন্যাসন্তানের বাবা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম মাইয়া
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক




