মিথিলা এড়িয়ে গেলেন তাহসানের বিয়ের প্রসঙ্গ!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:৩৫ ১২ ফেব্রুয়ারী ২০২৫
গত ১১ বছরের দাম্পত্য জীবন শেষে ২০১৭ সালে বিচ্ছেদ হয়েছিল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের। বিচ্ছেদের পর মিথিলা ২০১৯ সালে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। দীর্ঘ একক জীবন কাটানোর পর, চলতি বছরের শুরুতে তাহসানও নতুন জীবনের শুরু করেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে।
তাহসানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর, ভক্তদের মধ্যে মিথিলার প্রতিক্রিয়া জানার জন্য আগ্রহের কমতি ছিল না। তবে শুরু থেকেই এই বিষয়ে বেশ নীরব ছিলেন মিথিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে যখন তাকে তাহসানের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি এই প্রসঙ্গ এড়িয়ে যান। মিথিলা বলেন, “এ বিয়ে নিয়ে কিছু বলার নেই আমার। আমি এ বিষয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়।”
এছাড়া, এক সময়ের এই তারকা দম্পতি বিচ্ছেদ হলেও মিথিলা আগেও বলেছিলেন, তাহসানের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং সন্তানের মানসিক স্বাস্থ্যকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




