ঢাকা-৮ এ ভোট পুনঃগণনার আবেদন, শপথ ঠেকাতেও উদ্যোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর


প্রকাশিত: ০৭:০০ ১৫ ফেব্রুয়ারী ২০২৬
সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে লড়াই করে পরাজিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের আগে জোরালো প্রচারণা ও নানা বক্তব্যে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত জয় পাননি তিনি।
পরাজয়ের পর ফলাফল পুনঃগণনার জন্য ইতোমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন-এ (ইসি) আবেদন করেছেন নাসীরুদ্দীন। একই সঙ্গে ওই আসনে বিজয়ী প্রার্থী মির্জা আব্বাস-কে শপথ না পড়ানোর আবেদনও করেছেন বলে জানা গেছে। তার দাবি, ভোট গণনায় অসঙ্গতি হয়েছে এবং প্রকৃত ফল নিশ্চিত করতে পুনঃগণনা প্রয়োজন।
এদিকে ফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় আসেন নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি যুক্ত করে তিনি লেখেন, “আমাদের লড়াই আগের চেয়ে আরও শক্তিশালী হবে।”
স্ট্যাটাসটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা ব্যাপক সাড়া ফেলে। মাত্র এক ঘণ্টায় প্রায় ২ লাখ ২০ হাজার প্রতিক্রিয়া, ১০ হাজারের বেশি মন্তব্য এবং হাজারের বেশি শেয়ার হয় পোস্টটিতে। সমর্থকরা সেখানে তার প্রতি সংহতি জানালেও সমালোচনামূলক মন্তব্যও দেখা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী ফলাফলকে ঘিরে আইনি প্রক্রিয়ায় যাওয়ার ঘোষণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি—দুই দিক থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী তার রাজনৈতিক অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত বিএনপির এলিজা জামান
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
- তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ, গ্রেপ্তার বারের তরুণীও
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




