১৮ই ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘নীল সুখ’, মেহজাবীন-ফররুখের রোমান্টিক ওয়েব ফিল্ম


প্রকাশিত: ০১:৩১ ১২ ফেব্রুয়ারী ২০২৫
সম্প্রতি মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমা মুক্তি পায়, যা দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এবার তিনি ভিকি জাহেদের পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ নিয়ে হাজির হচ্ছেন। ওয়েব ফিল্মটি আগামী ১৮ই ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফরম বিঞ্জে মুক্তি পাবে।
গত সোমবার রাজধানীর শান্তা ফোরামে অনুষ্ঠিত হয়েছে ট্রেলার রিলিজ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী। সেখানে তিনি জানান, "ভিকি জাহেদের সঙ্গে এটি আমার তৃতীয় ওয়েব প্রজেক্ট। আগের দু’টি কাজ দর্শকরা ভালোভাবে গ্রহণ করেছিল। এবার ভ্যালেন্টাইন উপলক্ষে একটি রোমান্টিক গল্পে কাজ করেছি, যেটি আমার ফ্যানদের কাছে চাহিদা ছিল।"
‘নীল সুখ’-এ মেহজাবীনের সাথে জুটিবদ্ধ হয়েছেন ফররুখ আহমেদ রেহান। তিনি বলেন, "আমার কাছে মনে হচ্ছে এবারের ভালোবাসা দিবসে শ্রেষ্ঠ ভালোবাসার গল্প হতে পারে ‘নীল সুখ’।"
নির্মাতা ভিকি জাহেদ জানিয়েছেন, ‘নীল সুখ’ তিনি প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, "এই গল্পটি দু’টি পরিবারের জীবনের চিত্র তুলে ধরে। হুমায়ূন স্যারের মতো পারিবারিক গল্পগুলো চমৎকারভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, তাই তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




