শিল্পী সমিতির কমিটিতে চিত্রনায়িকা মুক্তি!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:২৬ ২১ জানুয়ারী ২০২৫
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিকে মনোনীত করা হয়েছে। সমিতির নির্বাহী সদস্য পদ শূন্য থাকায় তাকে এই পদে নেয়া হয়েছে। রবিবার সমিতির কার্যনির্বাহী পরিষদের বৈঠক শেষে সভাপতি মিশা সওদাগর মুক্তিকে শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণের পর মুক্তি বলেন, “সমিতির বাইরে থেকেও আমি শিল্পীদের জন্য কাজ করেছি। এখন সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এটি আমার জন্য কাজকে আরও সহজ করবে। এই কমিটির সদস্যরা সবাই দুর্দান্ত, তাই আমি গর্বের সঙ্গে শপথ নিয়েছি।”
জানা গেছে, কার্যনির্বাহী সদস্য পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল। কারণ, চিত্রনায়িকা শাহনূর পরপর তিনটি মিটিংয়ে অনুপস্থিত ছিলেন। সমিতি তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠালেও তিনি কোনো উত্তর দেননি। ফলে গঠনতন্ত্র অনুযায়ী তার পদটি শূন্য ঘোষণা করা হয় এবং মুক্তিকে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হয়।
শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব বলেন, “শাহনূরের অনুপস্থিতি ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে গঠনতন্ত্র অনুযায়ী পদটি শূন্য ঘোষণা করা হয়। পরে বৈঠকে সর্বসম্মতিক্রমে মুক্তিকে কার্যনির্বাহী সদস্য হিসেবে কো-অপ্ট করা হয়েছে।”
মুক্তি জানান, “আমি বরাবরই শিল্পীদের পাশে থেকেছি। এবার কমিটিতে থেকে কাজ করতে পারলে অনেক কিছু সহজ হবে। ইতোমধ্যে শিল্পীদের জন্য বেশকিছু পরিকল্পনা করেছি। শিগগিরই সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করব।”
মুক্তি খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা বেগমের কন্যা। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। এছাড়া ‘চাঁদের আলো’ ও চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ সিনেমায়ও তার অভিনয় প্রশংসিত হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস, সোনাক্ষী সিনহার ভিডিও ভাইরাল
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিরপেক্ষ তদন্তের দাবি
- কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১০
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- সম্ভাবনায় ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল দ্বৈরথ
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- রংপুরে মসজিদে চেয়ার–টেবিল বসিয়ে জামায়াতের ইউপি প্রার্থী বাছাই সভা, সমালোচনার ঝড়
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’




