আসছে খাঁচায় বন্দি বুবলীর ‘পিনিক’ রহস্য!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:২৯ ১৯ জানুয়ারী ২০২৫
চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘জংলি’ ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে, পাশাপাশি মুক্তি পাচ্ছে তার আরও একটি ছবি ‘পিনিক’। গত বছরের নভেম্বরে কক্সবাজারে ছবিটির শুটিং শুরু হয়েছিল। শুটিংয়ের মাঝপথে ছবির নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয় এবং সেখানে বুবলীকে দেখা যায়।
এবার ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বুবলীর মাথা স্কার্ফে আবৃত, চোখে রোদচশমা, এবং মুখমণ্ডল খাঁচায় বন্দি। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে আবৃত।
‘পিনিক’ ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। ছবিটিতে শবনম বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। ছবির প্রযোজক শিমুল খান জানান, “এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। এটি একেবারে নতুন এবং অন্য রকম একটি চরিত্র। পর্দায় তাঁকে দেখার পর দর্শকরা চমকে যাবেন।” ছবির কাহিনী প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্পের উপর ভিত্তি করে।
এ ছবিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু সহ আরও অনেকেই। ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি রোজার ঈদে মুক্তি পাবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




