সিলেট বিমানবন্দর থেকে ঢাকায় ফেরত, অস্বীকার চিত্রনায়িকা নিপুণের!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:২৬ ১০ জানুয়ারী ২০২৫
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে যুক্তরাজ্যগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। আজ শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, সিলেট থেকে যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দরে যাওয়ার জন্য সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটে চড়ার প্রস্তুতি নিচ্ছিলেন নিপুণ। তবে ইমিগ্রেশন প্রক্রিয়া চলাকালে গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়।
সিলেট বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ইমিগ্রেশনে উপস্থিত হওয়ার সময় নিপুণ মুখে মাস্ক ও চোখে চশমা পরেছিলেন। তার পাসপোর্টে নাম ছিল নাসরিন আক্তার। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গোয়েন্দা সংস্থা ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সতর্ক করে।
পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিপুণের যাত্রা বাতিল করে এবং তাকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি বিমানবন্দর থেকে সড়কপথে ঢাকায় ফিরে যান।
এদিকে চিত্রনায়িকা নিপুণ আক্তার এ ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, "ভুল সংবাদ প্রচার করা হচ্ছে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।"
এদিকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিপুণ আক্তারের নামে কোনো মামলা নেই। গোয়েন্দা সংস্থার আপত্তির কারণেই তাকে ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- মোঃ সাহাবুদ্দিন (চুপ্পু): বীর মুক্তিযোদ্ধা থেকে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
- খলঅভিনেতা ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি ঘিরে চাপে মোদি সরকার
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী




