যে কারণে ক্ষুব্ধ বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা


প্রকাশিত: ০২:০৬ ১৮ ডিসেম্বর ২০২৪
নতুন প্রজন্মের অভিনেতারা শুটিংয়ের ক্ষেত্রে অনেক সময়েই নিজস্ব টিম নিয়ে সেটে কাজ করেন। যার ফলে অভিনেতাদের খরচ অনেকটাই বেড়ে যায়। বুধবার বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর অভিনেতাদের আচরণে ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন।
শর্মিলা বলেন, বাস্তবতা থেকে এখনকার অভিনেতারা অনেকটাই দূরে সরে যান, যা তাদের ক্যারিয়ারের জন্য ক্ষতি হতে পারে। তিনি বলেন, আমি একটা বিজ্ঞাপনের শুটে রূপটান শিল্পীর কাছ থেকে জানতে পেরেছি— এখনকার অভিনেতারা নাকি তাদের মেকআপ ভ্যান কতটা বড়, তা নিয়েও প্রতিযোগিতায় নামেন। তবে তিনি প্রতিনিয়তই বলিউড সম্পর্কে খোঁজখবর রাখেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী অভিনেতাদের পারিশ্রমিক বৃদ্ধি প্রসঙ্গে মন্তব্য করেছেন।
অভিনেত্রী বলেন, একটা সময় সেটে ভ্যানিটি ভান শিল্পীদের নিরিবিলিতে থাকার জন্য ব্যবহৃত হতো। সেখানে রান্নাঘর, বৈঠক করার জায়গা— ইত্যাদি থাকলে অভিনয় থেকে অভিনেতা আসলে দূরে সরে যান।
শর্মিলার মতে, এই প্রবণতা থেকে সার্বিকভাবে ব্যয়ভার বৃদ্ধি পায় বলে একজন অভিনেতাকেও আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করতে হয়। এর আগে বলিউডে অভিনেতাদের অনৈতিক পারিশ্রমিক বৃদ্ধি প্রসঙ্গে মুখ খুলেছিলেন অনুরাগ কাশ্যপ, করণ জোহর, ফারহা খানের মতো ব্যক্তিত্বরা।
শর্মিলা বলেন, আমি যখন ‘আরাধনা’র জন্য পুরস্কৃত হই, তখন নার্গিস ও ওয়াহিদা রহমান দর্শকাসনে। মঞ্চে গান গেয়েছিলেন কিশোর কুমার। তখন পুরো বিনোদন জগৎ উদযাপনে শামিল হতো। আর এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেউ হয়তো দেরিতে আসেন। প্রথমসারির অভিনেতাদের জন্য আলাদা জায়গা থাকে। তার থেকেও বড় বিষয়—এ ধরনের অনুষ্ঠানে কেউ কারও সঙ্গে কথা বলে না! পুরস্কার না পেলে অনেকে উপস্থিতও হন না।
উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করেছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। গত বছর ‘গুলমোহর’ ওয়েব সিরিজ়ে তার অভিনয় প্রশংসিত হয়। আগামী বছর তার অভিনীত নতুন বাংলা ছবি ‘পুরাতন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




