গাইবান্ধায় সাবেক এমপিসহ আ.লীগের ৯৮ নেতাকর্মীর নামে মামলা

ফাইল ফটো

প্রকাশিত: ০১:১৫ ১৯ আগস্ট ২০২৪
গাইবান্ধা জেলা বিএনপি অফিসের যুবদল কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়ে পোড়ানোর অভিযোগে আওয়ামী লীগের ৯৮ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০ থেকে ১৯০ জনকে।
রোববার (১৮ আগস্ট) বিকেলে গাইবান্ধা সদর থানা সূত্রে মামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে গতকাল শনিবার রাতে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় এই মামলা দায়ের করেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুকে প্রধান আসামি করে মামলায় হুকুমের আসামি করা হয়েছে গাইবান্ধা-২ সদর আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির স্বামী শাহ শিল্পুকে।
এছাড়া মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, গাইবান্ধা-২ সদর আসনের সদ্য সাবেক সাংসদ শাহ সারোয়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি ও সাবেক মেয়র শাহ আহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা আ.লীগের সভাপতি রেজাউল করিম রেজা, শহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাবেক সাংসদ মাহাবুব আরা বেগম গিনির ভাতিজা (দেবরের ছেলে) ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীবব রাজিব, আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর কামাল হোসেন ও আসাদুজ্জামান হাসু, আওয়ামী লীগ নেতা জসিম বিহারী, গাইবান্ধা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক রিন্টু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি তাহমিদুর রহমান সিজু ও সদ্য সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১৭ জুলাই অনুমান বিকেল ৪টার দিকে অভিযুক্তরা হাতে লাঠি, সোটা, লোহার রড, কুড়াল, শাবল, বড় বড় ধারালো ছুড়ি, ককটেল ও পেট্রোলসহ মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মিছিল নিয়ে সার্কুলার রোডস্থ জেলা বিএনপি অফিসের সামনে আসে। এ সময় আসামিরা জেলা বিএনপির অফিসের দক্ষিণ কোণে অবস্থিত জেলা যুবদল অফিসে ভাঙচুর চালায়।
ওই সময়ে এজাহারের ৮২ নম্বর আসামি শাহ শিল্পু যুবদল অফিস আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার হুকুম দিলে, হুকুম পাওয়া মাত্রই আসামিরা যুবদল অফিসে ককটেল নিক্ষেপ করে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। এ সময় যুবদল অফিসের ভেতরে বসে থাকা কয়েকজন নেতাকর্মী আতঙ্কিত হয়ে পালিয়ে যেতে ধরলে অফিসের বারান্দায় ককটেল নিক্ষেপ করে আসামিরা প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়।
এছাড়া তারা যুবদল অফিসের ভেতরে থাকা ৫০টি চেয়ার ও টেবিল ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
আসামিরা যুবদল অফিস থেকে ব্যানার ফেস্টুন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি রাস্তায় এনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তারা যুবদল অফিসের দরজা, জানালা, ও সামনের বারান্দার রেলিং শাবল ও হাতুড়ি দিয়ে ভাঙচুর করে।
এসব ভাঙচুর ও আগুনের ঘটনায় আনুমানিক দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প


