মাদক ব্যবসায়ী শামীম রেজার বিরুদ্ধে জিডি, জেল থেকেই ষড়যন্ত্রের অভিযোগ


প্রকাশিত: ০৬:১৭ ২৬ জুন ২০২৬
সাভার থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব সামীর প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর আশঙ্কার অভিযোগ তুলে আলোচিত মাদক ব্যবসায়ী শামীম রেজার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মাহবুব সামীর জানান, গত ২৩ এপ্রিল সাভার থানায় তিনি একটি জিডি করেন। এতে তিনি উল্লেখ করেন, পূর্ব বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে হয়রানি, মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
তার অভিযোগ, সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা শামীম রেজা জেল থেকেই বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
মাহবুব সামীর আরও অভিযোগ করেন, শামীম রেজার পরিবারের সদস্যদের ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও নানা ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চলছে। এ কারণে নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা




