সাভারে অনুমতি ছাড়াই ফের আ.লীগ নেতার ছত্রছায়ায় মেলার কার্যক্রম শুরু


প্রকাশিত: ০১:৪৮ ২৯ নভেম্বর ২০২৫
সাভারের গেন্ডা এলাকার ইমু সাহেবের বালুর মাঠে আবারও অনুমতি ছাড়া আংশিক নাম পরিবর্তন করে মেলার কার্যক্রম শুরু হয়েছে। নাম দেওয়া হয়েছে লাল সবুজের অর্গানিক খাদ্য কৃষি শিল্প ও বাণিজ্য মেলা -২০২৫। তবে এবার আওয়ামী লীগ নেতার ছত্রছায়া অবৈধ মেলার কার্যক্রম পরিচালনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পরিচয়দানকারী কিছু লোকজন।
সাভারের স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার থেকে ‘নতুন একটি সংগঠনের’ পরিচয়ে কয়েকজন যুবক মেলাটি পুনরায় চালু করেন। শুধু মাত্র মেলার নাম পরিবর্তন করে “অর্গানিক খাদ্য পণ্য, কৃষি পণ্য প্রদর্শনী ও শিল্প বাণিজ্য মেলা–২০২৫” এর জায়গায় “লাল সবুজের অর্গানিক খাদ্য কৃষি শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫” নাম পরিবর্তন করে মেলার কার্যক্রম শুরু করেছে।
এর আগে ঢাকা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে মেলাটি শুরু হলেও মাত্র এক সপ্তাহের মাথায় নিয়মবহির্ভূত ও অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে স্থানীয় দৈনিক ফুলকি পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে জেলা প্রশাসনের তদন্তে অনুমোদনের সঙ্গে অসঙ্গতি মিললে মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। মাসব্যাপী চলার কথা থাকলেও তা বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করেন, বন্ধ হওয়ার পরও আয়োজক কমিটির সদস্যরা বিভিন্ন উপায়ে মেলাটি পুনরায় চালুর চেষ্টা চালিয়ে আসছিলেন। যদিও জেলা প্রশাসকের কার্যালয় এখন পর্যন্ত নতুন কোনো অনুমতি দেয়নি। শুধু আবেদন জমা দেওয়ার অজুহাতে মাঠে আবারও মেলা কার্যক্রম শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মেলা পুনরায় চালু করার পেছনে ভূমিকা রাখছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ নেতা সাভার পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া ওরফে পাগলা বাবুল। তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসেও মেলা পুনরায় চালুর বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। তিনি সবাইকে মেলায় আসার আহ্বান জানিয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সামনে সাভারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। স্থানীয় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর আশঙ্কা—মেলার উচ্চ শব্দ, ভিড়, যানজট এবং অনিয়ন্ত্রিত পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে। তারা মনে করেন, পরীক্ষা চলাকালে এমন মেলা শিক্ষার উপযোগী পরিবেশের জন্য ক্ষতিকর।
এ বিষয়ে শাহাদাত হোসেন নামে এক অভিভাবক বলেন,
“সারা বছর অপেক্ষার পরে বার্ষিক পরীক্ষা শুরু হয়। ঠিক এই সময় মেলা বসানো হলে বাচ্চাদের মনোযোগ নষ্ট হবে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়াই কেউ মেলা চালু করলে তা আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ, এবং অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে অবৈধ মেলার কারণে পরীক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা


