ইবিতে সুকান্ত ভট্টাচার্যের স্মরণে আলোচনা সভা


প্রকাশিত: ০২:৩৭ ২৯ নভেম্বর ২০২৫
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের গগণ হরকরা গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও ঝিনাইদহ রবীন্দ্র-নজরুল চর্চা কেন্দ্র।
অনুষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়ের সভাপতিত্বে আলোচক ছিলেন অধ্যাপক ড. মনজুর রহমান, গৌতম বসু ও ড. সরওয়ার মুর্শেদ। এসময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যচেতনা, কবিতার মানবিক দৃষ্টিভঙ্গি, প্রতিবাদী কণ্ঠস্বর এবং তরুণ প্রজন্মকে প্রেরণা দেয়ার শক্তি নিয়ে সামগ্রিক আলোচনার আয়োজন করা হয়। কবিতা আবৃত্তি এবং মুক্ত মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা কবির সাহিত্য ও ভাবধারার নানা দিক নিয়ে চিন্তাভাবনা প্রকাশ করেন। অনুষ্ঠানজুড়ে জন্মশতবর্ষকে স্মরণ করে সুকান্তের সাহিত্য ও কাব্যদক্ষতা নতুনভাবে উদযাপিত হয়। আয়োজক ও উপস্থিত শিক্ষার্থীরা মিলিতভাবে কবির সাহিত্যকে আরও গবেষণা, পাঠ এবং সমকালীন আলোচনার মাধ্যমে চর্চা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে