সাভারে প্রতারক টুটুল: কম্পিউটার দোকানের আড়ালে অভিনব প্রতারণা


প্রকাশিত: ১২:২০ ২৪ সেপ্টেম্বর ২০২৫
সাভারে নতুন এক প্রতারকের খোঁজ মিলেছে, নাম তার হাসানুল হক টুটুল। অভিযোগ উঠেছে, জাতীয় অন্ধ সংস্থার মার্কেটে কম্পিউটারের দোকান খুলে অভিনব কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। দোকানের আড়ালে নিজেকে বিভিন্ন সরকারি কাজের “বিশেষজ্ঞ” পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছেন টুটুল।
ভুক্তভোগীদের অভিযোগ, জাতীয় পরিচয়পত্র সংশোধন, জন্ম নিবন্ধন, জমিজমার খাজনা-খারিজসহ নানা সরকারি কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন টুটুল। কিন্তু টাকা নেওয়ার পর শুরু হয় তালবাহানা। কোনো কাজ সময়মতো সম্পন্ন করেন না, বরং মাসের পর মাস ভুক্তভোগীদের ঘুরিয়ে রাখেন। এভাবেই একের পর এক মানুষ তাঁর প্রতারণার শিকার হচ্ছেন।
সম্প্রতি অভিযোগ বাড়তে থাকলে টুটুল কৌশল বদলান। জানা গেছে, তিনি দোকানের নাম পরিবর্তন করে ভাইয়ের নামে ব্যবসা শুরু করেছেন। ফলে প্রতারিতরা দোকানে গেলেও টুটুলকে আর খুঁজে পান না। এতে হতাশ হয়ে অনেকেই প্রশাসনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ভুক্তভোগী আনোয়ারা বেগম জানান, তাঁর এক আত্মীয়ের জাতীয় পরিচয়পত্রে ভুল থাকায় সংশোধনের জন্য তিনি টুটুলের কাছে যান। শুরুতে টুটুল আশ্বাস দেন, কোনো ঝামেলা ছাড়াই দ্রুত কাজ করে দেবেন। এর অজুহাতে প্রথমে তিন হাজার টাকা নেন। এরপর বিভিন্ন কৌশলে আবেদনকে ‘গ’ ক্যাটাগরির দেখিয়ে ধাপে ধাপে আরও ১৫ হাজার টাকা হাতিয়ে নেন। শেষ পর্যন্ত কোনো কাজই সম্পন্ন হয়নি।
অভিযোগ রয়েছে, টুটুলের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তারা তাঁর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দায় এড়ানোর চেষ্টা করেন। এতে ভুক্তভোগীরা আরও ভোগান্তিতে পড়ছেন। প্রতারণার শিকার অনেকে এখন হতাশ, আবার কেউ কেউ সামাজিকভাবে লজ্জিত বোধ করছেন।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের প্রতারক চক্র সাভারের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং টুটুলকে আইনের আওতায় আনা হবে।
ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ প্রতারকদের হাত থেকে বাঁচতে পারে এবং ন্যায্য অধিকার ফিরে পায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ


