কাশিমপুর কারাগার পালানো হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইকবাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-০১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। সে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের হাসেন আলী ডাক্তারের ছেলে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। র্যাব পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান জানান, গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা করে কারারক্ষীদের জিম্মি করেন। এসময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী ইকবাল হোসেন বৈদ্যুতিক পিলার (জিআই পাইপ) ভেঙ্গে মই বানিয়ে কারাগারের পশ্চিম পাশের সীমানা প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। তার কয়েদী নং-৫৪৬৫/এ। এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান জিএমপির কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব-১ ওই মামলা আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। র্যাবের বিশ্বস্ত সোর্স এবং গোপন সূত্রে জানতে পারে ওই মামলার এজাহার নামীয় ৯১ নং আসামী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী ইকবাল হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় আত্মগোপনে আছে। এমন সংবাদে রাজেন্দ্রপুরে অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




