নুরাল পাগলার দরবারে হামলা, পুলিশের ওপর আক্রমণে ৫ জন গ্রেফতার


প্রকাশিত: ০৩:২৪ ৭ সেপ্টেম্বর ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: শাফিন সরদার, মাসুদ মৃধা, হিরু মৃধা, এনামুল হক ওরফে জনি এবং কাজী অপু। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব জানিয়েছেন, পুলিশি ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলার পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নুরাল পাগলার দরবার ও বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেন। এতে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন, যার মধ্যে ১০-১২ জন পুলিশ সদস্যও রয়েছেন। পুলিশের দুটি ও ইউএনও’র গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলায় একজন নিহত হয়েছেন।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা মামলা দায়ের করেছেন। মামলায় তিন থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতকে আসামি করা হয়েছে। তবে নুরাল পাগলার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া ও মিলাদ করবে বিএনপি
- জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ
- চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
- স্ক্রিনশট ফাঁস করে কুরুচিকর মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী বাঁধন
- বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
- ১৭ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- তেঁতুলিয়ায় পুরোদমে চলছে আমন ধান রোপণ, বাম্পার ফলনের আশায় কৃষক




