পঞ্চগড়ে কৃষকদের দুঃখ-দুর্দশা শুনলেন বিএনপি নেতা নওশাদ জমির!

উত্তরাঞ্চলের কৃষি সম্ভাবনাময় জেলা পঞ্চগড়ে মাঠে গিয়ে কৃষকদের দুঃখ-দুর্দশার কথা শুনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। শুক্রবার বিকেলে সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের পাটসিড়িসহ আশপাশের বিভিন্ন গ্রামে কৃষকদের বাড়ি ও ফসলের মাঠ পরিদর্শন করেন তিনি।
এই সময় তিনি সরাসরি কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের জীবনের বাস্তব চিত্র, বঞ্চনা ও কষ্টের গল্প শোনেন। মাঠপর্যায়ে কৃষকরা মরিচ, ধান, গম, চা ও পাট চাষ করে থাকলেও তারা ফসলের ন্যায্য দাম থেকে বহু ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছেন বলে জানান। বিশেষ করে মরিচ চাষিরা ন্যায্য মূল্য না পাওয়ায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন নওশাদ জমির।
তিনি বলেন, “কৃষকরা ঘাম ঝরিয়ে সোনার ফসল ফলান, কিন্তু তাদের প্রাপ্য অধিকার থেকে তারা অনেক সময়ই বঞ্চিত হন। মরিচের ন্যায্য দাম না পাওয়ায় তারা চরম হতাশ। তাদের কষ্ট লাঘবে আমরা দলীয়ভাবে কাজ করছি।”
নওশাদ জমির এ সময় ঘোষণা দেন যে, কৃষকেরা যেন ন্যায্য দাম পায়, সরকারি কৃষি প্রণোদনা সুষ্ঠুভাবে বন্টন হয় এবং কোনও হয়রানি ছাড়াই তারা উপকৃত হয় — সে লক্ষ্যে দলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি মাঠ পর্যায়ে কৃষকদের চাহিদা, সমস্যা ও প্রাপ্তির বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।
এছাড়াও, ব্যারিস্টার নওশাদ জমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “৩১ দফা” কর্মসূচির বার্তা তৃণমূলে পৌঁছে দিতে স্থানীয় বাজার, দোকানপাট, অলিগলি ও রাস্তায় গিয়ে জনসচেতনতামূলক প্রচার চালান। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তিনি জানান, “৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতীয় উন্নয়নের একটি রূপরেখা। এই বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে।”
এই কার্যক্রমে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মাঠপর্যায়ে এ ধরনের জনসংযোগ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ বলেও জানান তিনি।
খাদেমুল/এম এন পি
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াই দেখছেন হালান্ড
- গৃহবন্দিত্বেই থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো
- জুলাই বিপ্লবের অর্জন সবার, একক কারও নয়: প্রধানমন্ত্রী
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- ১৭ বছরের কারাজীবন পেরিয়ে রাজনীতিতে বাবরের প্রত্যাবর্তন
- জুলাই নিয়ে শাওনের মন্তব্যে রাশেদ খাঁনের কঠোর প্রতিক্রিয়া
- এফডিসিতে শুরু হয়েছে শিল্পী সমিতির নির্বাচন, ভোটার ৫৭৩ জন
- জোটাকে স্মরণ করে আবেগাপ্লুত রোনালদো
- জাতিসংঘ সদর দপ্তরের বাইরে আত্মাহুতির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
- জাপানের দেওয়া পাঁচটি আধুনিক টহল বোট পেল বাংলাদেশ নৌবাহিনী
- রিয়া মনি হত্যা মামলায় নাম নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ জানালেন সাভার পৌর ছাত্রদল নেতা রনি ইসলাম
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- বাংলাদেশে যৌথ ড্রোন কারখানার প্রস্তাব দিয়েছে তুরস্ক, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সম্ভাবনা
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- বসুন্ধরার তাপমাত্রা বাড়ছে, আরও সচেতন হতে হবে আমাদের
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- ছবি তোলা নিয়ে বিরোধে বিএনপি নেতার ওপর হামলা, ৪ যুবদল কর্মী বহিষ্কার






