রেমালের তাণ্ডব: লালমোহনে ঘরচাপায় বৃদ্ধার মৃত্যু


প্রকাশিত: ০৮:৫৪ ২৭ মে ২০২৪
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভোলার লালমোহন উপজেলায় ঘরের নিচে চাপা পড়ে মনেজা খাতুন নামে ৫৪ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃদ্ধা মনেজা খাতুন রাতে খাবার খেয়ে ৭ মাসের নাতিকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতের দিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ধমকা বাতাসে মনেজা খাতুনের ঘরটি দুমড়ে-মুচড়ে পড়ে। ওই বৃদ্ধার স্বজনদের চিৎকার শুনে এগিয়ে যান প্রতিবেশীরা। এ সময় চাপা পড়া ঘরের নিচ থেকে বৃদ্ধা মনেজা খাতুনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে জীবিত রয়েছে ওই বৃদ্ধার ৭ মাস বয়সী নাতি আব্দুল্যাহ। এ বিষয়ে লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ বলেন, খবর পেয়ে ইউএনও স্যারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় ওই বৃদ্ধার মরদেহ দাফনের জন্য তার সন্তানদের কাছে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত উপজেলার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা সম্ভব হয়নি।
এদিকে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার রাত থেকে লালমোহন উপজেলাজুড়ে দিনব্যাপী ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণ হয়েছে। উত্তাল রয়েছে মেঘনা ও তেঁতুলিয়া নদী। উপজেলার নিম্মাঞ্চলের বিভিন্ন বসতঘরে জোয়ার ও বৃষ্টির পানি ঢুকে পড়েছে। রোববার রাত থেকে পুরো লালমোহন উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ। এছাড়া লালমোহন উপজেলা থেকে বিভিন্ন রুটের নৌযান চলাচলও বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা



