সিন্ডিকেটকারীরা ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বৃদ্ধি করেছে


প্রকাশিত: ০২:৪৯ ১৮ নভেম্বর ২০২৪
সোমবার (১৮ নভেম্বর) সকালে নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)। এসময় তারা আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবি ও বাজারকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান ।
এসময় কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) নোবিপ্রবি সভাপতি মাহমুদুল হাসান আরিফ বলেন, ”অসাধু ও মুনাফাশিকারি ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে। সিন্ডিকেটকারীরা ভোক্তাদের জিম্মি করে আলুর মূল্য বৃদ্ধি করেছে। গণ–অভ্যুত্থানের ভেতর দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হলেও বাজার সিন্ডিকেটকারী ও চাঁদাবাজদের পতন হয়নি। তারা বহাল আছে। এই চক্রের কারণে সব নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই অসাধু চক্র ভেঙে দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবি ও বাজারকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানাই। “
মানববন্ধনে আরও বক্তব্য দেন নোয়াখালী সরকারি কলেজের সিওয়াইবির সদস্য মাজহারুল ইসলাম রাকিব, নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সালাউদ্দিন মুহসিন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সহ সভাপতি মো. ফাহাদ হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিওয়াইবি সদস্য হোসাইন আহমেদ প্রমুখ।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: ইসমাঈলের কাছে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি জমা দেন তারা ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা


