গ্রেপ্তারের পর জামিন পেলেন টাঙ্গাইল-৪ আসনের সাবেক এমপির পিএস


প্রকাশিত: ১২:৪৯ ২৬ অক্টোবর ২০২৪
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় (৫ আগস্ট) বিজয় মিছিলে হামলা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাবেক এমপি হাছান ইমাম খান ওরফে সোহেল হাজারীর পিএস শান্ত ইসলামকে গ্রেপ্তারের দিনই জামিন দেওয়া হয়েছে।
জানা যায়, শুক্রবার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী পৌরসভার সিলিমপুর মধ্য পাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ হাছান ইমাম খান ওরফে সোহেল হাজারীর পিএস শান্ত ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর তাকে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আনন্দ মিছিলে হামলা মামলার এক নম্বর আসামি হিসেবে পুলিশ টাঙ্গাইল আদালতে প্রেরণ করে।
আদালত বন্ধ থাকলেও এ দিন বিকেলেই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে তোলা হলে তার জামিন মঞ্জুর করা হয়।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময়ে সাবেক এমপি হাছান ইমাম খান ওরফে সোহেল হাজারীর হয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন শান্ত।
আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন তিনি।
তার বিরুদ্ধে কালিহাতী উপজেলায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব, বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।
এলাকায় তিনি ভাড়াটে সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে।
এর আগে গত (১৮ আগস্ট) শান্ত ইসলামকে প্রধান আসামি করে কালিহাতী থানায় মামলা দায়ের করেন হামলায় আহত শিক্ষার্থী মেহেরাব ইসলাম তারেকের বাবা মমিনুল ইসলাম।
সম্প্রতি এই মামলার আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হলেও তাদের জামিন বাতিল হয়েছিল।
আর মামলার প্রধান আসামি ও কয়েকটি মামলার আসামি হওয়া সত্ত্বেও তার জামিন হওয়ার ঘটনায় হতবাক মামলার বাদী।
এ বিষয়ে টাঙ্গাইল কোর্ট উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান বলেন, থানা পুলিশ আসামি শান্তকে আদালতে প্রেরণ করে। বন্ধের দিন একজন বিচারক থাকেন।
পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে তোলা হয়।
আমি ও রাষ্ট্রপক্ষ থেকে আদালতে তার জামিনের বিরোধিতা করেছিলাম। জামিন দেওয়ার বিষয়টি আদালতের বিচারকের।
এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, শান্তকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত (৫ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আনন্দ মিছিলে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এই মামলায় তিনি প্রধান আসামি।
এ ছাড়া তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে, তবে সেগুলোতে তিনি জামিনে আছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার




