পাবনায় প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবলীগ কর্মী গ্রেপ্তার

পাবনায় সুজানগর পৌর এলাকার চাঞ্চল্যকর প্রতিমা ভাঙচুরের ঘটনার সাথে সম্পৃক্ত প্রধান আসামি বাচ্চু আলমগীর (৩৪) ওরফে আগুণ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৬ অক্টোবর) রাজবাড়ি জেলার গোয়ালন্দ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৭ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।
গ্রেপ্তারকৃত বাচ্চু আলমগীর সুজানগর পৌর সেদরের মসজিদপাড়া এলাকার লোকমান প্রামানিকের ছেলে। পুলিশ তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত না করলেও, স্থানীয়রা জানিয়েছেন তিনি যুবলীগ কর্মী। তার ছোট ভাই রেদোয়ান নয়ন এন.এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পাবনার সুজানগরে নির্মিত দুটি পূজা মন্ডবের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আসামী গত ২৯ সেপ্টেম্বর রাতে পৌর এলাকার ঋষিপাড়া মন্ডবের প্রতিমা ও পরদিন ১ অক্টোবর রাতে সুজানগর পৌর এলাকার পালপাড়া মহল্লার বারোয়ারী মন্দিরে নির্মিত সকল প্রতিমার মাথা, হাত, অঙ্গ প্রতঙ্গ ভেঙে রেখে যায়।
পরে পুলিশ প্রশাসন অনুসন্ধান শুরু করলে বিষয়টি আঁচ করতে পেরে অভিযুক্ত বাচ্চু এলাকা ছেড়ে গোপনে নাজিরগঞ্জ ঘাট এলাকা হয়ে পার্শ্ববর্তী রাজবাড়ি জেলায় আত্মগোপণ করেন। পরে স্থানীয়দের দেয়া বিভিন্ন তথ্য অনুসন্ধান করে পুলিশ মূলহোতাকে গ্রেপ্তারে মাঠে নামে। ঘটনার ৫দিন পর গোয়ালন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী বিজ্ঞ আদালতের কাছে মন্দিরের প্রতিমা ভাঙচুরের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। প্রতিমা ভাঙচুরের এই আসামীর নামে স্থানীয় থানায় মাদক ও জমিজমা সংক্রান্তসহ মোট চারটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। আসামী আগুন বাচ্চুকে আইনগত প্রক্রিয়া শেষে তাকে সোমবার বিকেলে জেলহাজতেপাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহনেওয়াজ, সহকারী পুলিশ সুপার আরজুমান আক্তার, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি হাসান বাসির, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, এস আই নূরে আলম উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি



