মাটি খুঁড়তেই সবাই হতবাক! বের হলো ১৯০ কেজির বিষ্ণুমূর্তি


প্রকাশিত: ০৩:২২ ২২ সেপ্টেম্বর ২০২৫
বগুড়ার শেরপুরে মাটি খুঁড়ে প্রায় ১৯০ কেজি ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব। সোমবার সকালে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত মূর্তি এবং গ্রেপ্তারদের শেরপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব সূত্র জানায়, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ৫৭ ইঞ্চি ও প্রস্থ ২৪ ইঞ্চি। এটির আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। ঘটনাটি নিয়ে বগুড়ার র্যাব-১২–এর ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গ্রেপ্তার দুজন হলেন—শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আবুল বাসার (৫৫) এবং সিরাজগঞ্জের রাঙালিয়া এলাকার আল আমিন সরকার (৪৮)।
র্যাব জানায়, শেরপুরের কুসুম্বি ইউনিয়নের আমইন গ্রামে পুকুর খননের সময় আবুল বাসার প্রথমে মূর্তিটি পান। পরে তিনি সেটি পুকুরপাড়ের একটি টিনের ঘরের মেঝের নিচে লুকিয়ে রাখেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদেশে পাচারের উদ্দেশ্যে মূর্তিটি লুকিয়ে রেখেছিলেন।
এ বিষয়ে র্যাবের ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় একটি জুয়েলারি ওয়ার্কশপে পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে মূর্তিটি কষ্টিপাথরের তৈরি।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, উদ্ধারকৃত মূর্তিসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও



