১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

বৈষম্য দুর করে প্রাথমিক সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন পাবনার ফরিদপুর উপজেলার শিক্ষকরা। পরে তারা ইউএনও'র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় ফরিদপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ, ফরিদপুর উপজেলা শাখা। সহকারী শিক্ষকদের এই মানববন্ধনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, অষ্টম শ্রেণী পাশ একজন সরকারি কর্মচারী, গাড়ি চালক তারা শিক্ষকদের চেয়ে বেশি বেতন পায়। অথচ অনার্স-মাস্টার্স পাশ করে প্রাথমিকের শিক্ষকরা ১৩ তম গ্রেডের বেতন পান। এটা চূড়ান্ত অসম্মানজনক। এই বৈষম্য দূর করতে হবে। যেহেতু শিক্ষকরা মানুষ ও জাতি গড়ার কারিগর, সেকারণে তাদের জীবনমান উন্নয়নেও সরকারকে নজর দিতে হবে। তাই বর্তমান অন্তর্বতী সরকারের কাছে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করার জোর দাবি জানান তারা।
মানববন্ধনে প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, আশরাফুল আলম, গোলাম মওলা, আবু লাইস জাইদী, সহকারি শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, রাশেদুজ্জামান নাছির, মুহাম্মদ রহমতুল্লাহ, আসাদুল হক, নুরুজ্জামান, মাহমুদ, রানা ইসলাম, মেহেদি ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষকরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অলি আহমদ: ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই’
- রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো, ফিরতে পারেন মাঠেও
- স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান
- আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
- ড. আসিফ নজরুলের সুদীর্ঘ জীবনী: শৈশব থেকে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকার
- সুপারন্যাচারাল থ্রিলারে প্রথমবার জুটি হচ্ছেন সাইফ-কিয়ারা
- গ্যাস সংকটে আশুলিয়ার একাধিক কারখানায় উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা
- রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোতেই হচ্ছে: নাহিদ ইসলাম
- কন্যাসন্তানের বাবা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম মাইয়া
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ




