সাভারের ভাকুর্তায় হিন্দু ধর্মালম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:১০ ৩০ সেপ্টেম্বর ২০২৪
সাভারের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃংঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে বিএনপি'র সাথে হিন্দু ধর্মালম্বীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে ভাকুর্তা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি।
সভায় সভাপতিত্ব করেন ভাকুর্তা ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাবেক চেয়ারম্যান
মোঃ সারোয়ার হোসেন। সঞ্চালনা করেন ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল মমিন।
অনুষ্ঠানে অনেকের মধ্যে বক্তব্য রাখেন, ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন আসাদ,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, ভাকুর্তা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সাঈদ, ভাকুর্তা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সোহেল, সাধারণ সম্পাদক রহমত আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এই ভকুর্তায় আমরা শারদীয় দূর্গা উৎসবে কোনা মন্দিরে গিয়ে আপনাদের সাথ শুভেচ্ছা বিনিময় বা উপহার দিতে পারি নাই। আমরা গোপনে আপনাদেকে উপহার দিতে হতো। হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি করে রেখেছিল আওয়ামী লীগ। তবে এখন থেকে ভাকুর্তার হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি নেতাকর্মীরা থাকবে। তারা যাতে নির্ভীগনে শারদীয় দূর্গা উৎসব সহ সকল ধরনের পূজাপার্বণ পালন করতে পারে তার জন্য যত সহযোগিতা লাগে ভাকুর্তা বিএনপি করবে। সেই সাথে এবার দূগা পূজায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও তাদের নিরাপত্তায় কাজ করবে বলে জানান বক্তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান
- নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, কারাগারে স্বামী
- মিরপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক


