হাতীবান্ধায় তথ্য গোপন করায় সরকারি করণ থেকে বঞ্চিত বিএমটি শাখা

লালমনিরহাট জেলার হাতীবান্ধার শহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান এর বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ করেছেন একই প্রতিষ্ঠানের বিএমটি শাখার শিক্ষক কর্মচারীগণ। গত বুধবার ওই বিদ্যালয়ের এইচএসসি বি এমটি শাখার শিক্ষক কর্মচারীগণ প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই প্রতিষ্ঠানে ২০০০ সালে এসএসসি ভোকেশনাল এবং ২০০২ সালে বি এমটি শাখাটি মূল প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়। যা মে/২০০৪ সালে এমপিও ভুক্তি হয়। মূল প্রতিষ্ঠানের কোড নং৭৩৫০। এসএসসি (ভোক) এবং এইচএসসি বিএমটি শাখার কোড নং ১৫০১০। প্রতিষ্ঠানটির ঊওওঘ : ১২২৭৭৩. প্রতিষ্ঠানটি গত ১০.০৭.২০১৬ ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মারক নং-০৩.০০১.০০০.০০.০০.০১.২০১৬-৩৪ অনুযায়ী সরকারীকরণের আদেশ প্রদান করা হয়। সেই মোতাবেক ১১.০৪.২০১৮ ইং তারিখ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। সরকারি প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন উপজেলায় এ ধরনের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। কিন্তু উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান তার ব্যক্তি স্বার্থের কারণে বিএমটি শাখাটি বাদ দিয়ে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করেন।
অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়, ২০১৬ সালে জাতীয়করণের সময় বিএমটি শাখার ১৬জন শিক্ষক কর্মচারীর নিকট জাতীয়করণের খরচ বাবদ ৮ লক্ষ ৪০ হাজার টাকা গ্রহণ করেন প্রধান শিক্ষক। কিন্তু গত ৪ আগস্ট ২০২০ ইং তারিখে শিক্ষক -কর্মচারীর গেজেট ও প্রজ্ঞাপন জারি হলে সেখানে দেখা যায় বি এমটি শাখার শিক্ষক কর্মচারীগণ তালিকাভুক্ত হতে বঞ্চিত হয়েছেন।
বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের সাথে বিএমটি শাখার কর্মচারীগণ যোগাযোগ করলে তিনি বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করছেন।
অভিযোগে আরো বলা হয়েছে, প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান প্রতিষ্ঠানটিতে যোগদানের পর থেকে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ উৎস থেকে আয়কৃত অর্থ এবং প্রতিষ্ঠানে ভর্তি, ফরম পূরণ, শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত মাসিক বেতন, সেশন ফি নিয়ম বহির্ভূতভাবে তুলে আত্মসাৎ করেছেন।
এবিষয়ে প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান বলেন ওই সময়ে সরকারীকরণের জন্য যে টিম এসেছিল তাদের ফর্মে টেকনিক্যাল কলেজের সরকারীকরণের কোন ধরনের অপশন ছিল না তাই সকল ধরনের চেষ্টা করেও টেকনিক্যাল কলেজটিকে সরকারীকরণের আওতায় আনা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়





