দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপের আইনশৃঙ্খলা মত বিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০. টায় পঞ্চগড় পুলিশ সুপার, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ ইং উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সভায় পূজা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পুলিশ সুপার মতবিনিময় করেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ খ্রি: উদযাপন উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথভাবে পূজা উদযাপন এবং আইন শৃংখলা সংক্রান্তে জেলা পুলিশ, পঞ্চগড় কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন।
এছাড়া তিনি বলেন কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য জেলা পুলিশের সকল সদস্যদের সজাগ থাকার পাশাপাশি মতবিনিময় সভায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন ।
এ সময় উপস্থিত ছিলেন,পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আমিরুল্লা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াই দেখছেন হালান্ড
- গৃহবন্দিত্বেই থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো
- জুলাই বিপ্লবের অর্জন সবার, একক কারও নয়: প্রধানমন্ত্রী
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- ১৭ বছরের কারাজীবন পেরিয়ে রাজনীতিতে বাবরের প্রত্যাবর্তন
- জুলাই নিয়ে শাওনের মন্তব্যে রাশেদ খাঁনের কঠোর প্রতিক্রিয়া
- এফডিসিতে শুরু হয়েছে শিল্পী সমিতির নির্বাচন, ভোটার ৫৭৩ জন
- জোটাকে স্মরণ করে আবেগাপ্লুত রোনালদো
- জাতিসংঘ সদর দপ্তরের বাইরে আত্মাহুতির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
- জাপানের দেওয়া পাঁচটি আধুনিক টহল বোট পেল বাংলাদেশ নৌবাহিনী
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- রিয়া মনি হত্যা মামলায় নাম নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ জানালেন সাভার পৌর ছাত্রদল নেতা রনি ইসলাম
- বাংলাদেশে যৌথ ড্রোন কারখানার প্রস্তাব দিয়েছে তুরস্ক, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সম্ভাবনা
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- বসুন্ধরার তাপমাত্রা বাড়ছে, আরও সচেতন হতে হবে আমাদের
- ছবি তোলা নিয়ে বিরোধে বিএনপি নেতার ওপর হামলা, ৪ যুবদল কর্মী বহিষ্কার
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র






