কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন(৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
এর আগে বুধবার রাত আটটার দিকে জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তের এলাকার ভোটহাট বাজার থেকে তাকে আটক করা হয়। মোজাফফর হোসেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
বিজিবি জানায়, বুধবার রাতে লালমনিরহাট বিজিবির আওতাধীন বাগভান্ডার বিওপির সীমানা পিলার ৯৫৭ এর নিকট দিয়ে দুইজন ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের ৬০০ গজ অভ্যন্তরে ভোটহাট বাজারে ঘোরাফেরা করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাগভান্ডার বিওপি ক্যাম্পের একটি দল তাদের আটক করে জিজ্ঞেসাবাদ করে। প্রাথমিক ভাবে তারা জানায়, তারা বাংলাদেশি নাগরিক বাজারে এসেছিল ঔষধ ক্রয় করতে, এসময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়, অপড়জনকে আটক করে বিজিবি। পরে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক মোজাফফরকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানা মামলা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’




