তেতুলিয়ায় অবৈধভাবে ভারত যাওয়ার পথে ৩ রোহিঙ্গা তরুণী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত এলাকা দিয়ে দালালের মাধ্যমে অবৈধপথে ভারতে প্রবেশের সময় তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তিন রোহিঙ্গ তরুণী আটক। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আটকরা হলেন: কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা আবুল ফয়েজের মেয়ে মাইজুমা (১৭), শফির মেয়ে শারমিন আক্তার (১৭) ও আবুল কালামের মেয়ে নুরছাফা (১৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত মেইন পিলার ৪২১ এর অভ্যন্তরে সকাল ৭টার দিকে স্থানীয়দের নিয়ে দর্জিপাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান উখিয়ার বাসিন্দা মানব পাচারকারী ইসমাইল হোসেন।
এ সময় ঘটনাস্থল থেকে ওই তিন রোহিঙ্গা তরুণীকে আটক করে বিজিবি। পরে তাদের জিজ্ঞাসাবাদে পরিচয় নিশ্চিত হওয়া যায় যে, তারা রোহিঙ্গা নাগরিক এবং সবাই কক্সবাজারের শরণার্থী শিবিরের বাসিন্দা।
আরও জানা গেছে, ওই তিন রোহিঙ্গা তরুণী প্রতারণার খপ্পরে পড়ে তেঁতুলিয়ায় চলে যায়। ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারী ইসমাইল তাদের সোমবার (২৩ সেপ্টেম্বর) পঞ্চগড়ের নিয়ে যান। বর্তমানে ওই তিন রোহিঙ্গা তরুণী তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে বিজিবির হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, ‘বিজিবি ওই তিন রোহিঙ্গা তরুণীকে আটক করে সদর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। এরপর আমরা বিষয়টি জেনে ওই তরুণীদের সঙ্গে কথা বলেছি। তাদের পরিবার সম্পর্কে নিশ্চিত হয়েছি। একইসঙ্গে আমরা কক্সবাজারের শরণার্থী শিবিরেও যোগাযোগ করেছি। তারা সেখানকার বাসিন্দা বলে আমরা নিশ্চিত হয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত যতটুকু নিশ্চিত হয়েছি, তারা প্রতারণার শিকার হয়েছে। এখন বিজিবিসহ উপজেলা প্রশাসন মিলে ওই তিন তরুণীকে তাদের পরিবারের কাছে তুলে দিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অলি আহমদ: ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই’
- রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো, ফিরতে পারেন মাঠেও
- স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান
- আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
- ড. আসিফ নজরুলের সুদীর্ঘ জীবনী: শৈশব থেকে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকার
- সুপারন্যাচারাল থ্রিলারে প্রথমবার জুটি হচ্ছেন সাইফ-কিয়ারা
- গ্যাস সংকটে আশুলিয়ার একাধিক কারখানায় উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা
- রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোতেই হচ্ছে: নাহিদ ইসলাম
- কন্যাসন্তানের বাবা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম মাইয়া
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও




