বিএনপির বহিস্কৃত সভাপতি তার ছেলের বিচার দাবীতে মানববন্ধন ও ঝাড়– মিছিল।


প্রকাশিত: ০৭:৩৬ ৩১ আগস্ট ২০২৪
আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার বড় ভাই আব্দুল হালিম মৃধাসহ ৬ জনকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় জড়িত আমতলী উপজেলা বিএনপির বহিস্কৃত আহবায়ক জালাল উদ্দিন ফকির ও তার ছেলে রাতাত ফকিরের বিচার দাবীতে মানববন্ধন করা হয়েছে। শনিবার বিকেলে আমতলী-কুয়াকাটা মহাসড়কের ছুরিকাটা নামক স্থানে এলাকাবাসী এ মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে সড়কে ঝাড়– মিছিল করা হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে সহ¯্রাধীক মানুষ অংশ নেয়।

জানাগেছে, আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে পাওয়ার গ্রীডের উপ-কেন্দ্রের শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে গত বুধবার বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বিকেলে উপজেলা বিএনপির বহিস্কৃত আহবায়ক জালাল উদ্দিন ফকিরের ছেলে রাহাত ফকির শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার বড় ভাই আবুল হালিম মৃধাসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করে। এ সময় আব্দুল হালিম মৃধা কবির খাঁন, মিজানুর রহমান তালুকদার, আবুল কালাম আজাদ, মুছা মিয়া, মিলন ও ইউসুফ সরদারকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে। তারা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় বৃহস্পতিবার তুহিন মৃধা বাদী হয়ে আমতলী থানায় জালাল উদ্দিন ফকিরকে প্রধান ও তার ছেলে রাহাত ফকিরসহ ২৬ জনকে আসামী করে হত্যা চেষ্টা ও লুটপাটের অভিযোগ এনে আমতলী থানায় মামলা করেছেন। এ ঘটনার বিচার পেয়ে এলাকাবাসী শনিবার বিকেলে আমতলী-কুয়াকাটা মহাসড়কের ছুটিকাটা নামক স্থানে মানববন্ধন করেছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে সহ¯্রাধীক মানুষ অংশ নেয়। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ ফোরকান মোল্লা। বক্তব্য রাখেন হাফসা, শিউলী বেগম, পাশা মোল্লা, আবু সালেহ, সোহাগ, হাসান ও খোকন খাঁন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিবাদ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পরে আমতলী উপজেলা বিএনপির বহিস্কৃত আহবায়ক জালাল উদ্দিন ফকির ও তার ছেলে রাহাত ফকিরসহ শতাধিক নেতাকর্মী আমতলী উপজেলায় ব্যাপক তান্ডব চালায়। পৌরসভা অফিস ও বাড়ী-ঘর ভাংচুর, জমি দখল, দোকান লুট, ট্যাম্পু স্ট্যান্ড দখল, চাঁদাবাজি ও অগ্নি সংযোগসহ বিভিন্ন কর্মকান্ডে জড়িয়ে পরেন। তাদের এ কর্মকান্ড উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা ও যুবদল সিনিয়ন সদস্য সামসুল হক চৌকিদার ও উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রাকিব প্রতিবাদ করেন। এতে জালাল উদ্দিন ফকিরের অনৈতিক কর্মকান্ডে বাধাগ্রস্থ হয়। পরে সে ক্ষুব্ধ হয়ে তুহিন মৃধার বড় ভাই আব্দুল হালিম মৃধার উপরে তার ছেলে রাহাত ফকির ও তার বাহিনী হামলা চালায়। সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত জালাল উদ্দিন ফকির ও তার ছেলে রাহাতের বিচার দাবী করছি।
আমতলী উপজেলা বিএনপি’র বহিস্কৃত আহবায়ক জালাল উদ্দিন ফকির বলেন, আমার ও আমার ছেলের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। আমার নামে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- সালমান শাহ হত্যা মামলা: ডনের ৫ দিনের রিমান্ড
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- আমিনবাজারের বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা




