পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ


প্রকাশিত: ০৩:১০ ২০ সেপ্টেম্বর ২০২৬
চার দিনের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ২০২৬-২৭ ঘরোয়া ক্রিকেট মৌসুম। এর অংশ হিসেবে আগামী ৭ অক্টোবর মাঠে গড়াবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ। ঢাকার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার ম্যাচগুলো।
সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ আয়োজনের জন্য বিকেএসপি, পিকেএসপি ও বসুন্ধরাসহ ঢাকার মোট পাঁচটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে।
আরও বেশি ক্রিকেটারকে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ করে দেওয়াই এই চ্যাম্পিয়নশিপ আয়োজনের মূল লক্ষ্য। বিশেষ করে জাতীয় দলের কাঠামোর বাইরে থাকা এবং দেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটাররা এখানে নিজেদের দক্ষতা প্রদর্শনের বাড়তি সুযোগ পাবেন।
জাতীয় দল ও প্রতিষ্ঠিত ঘরোয়া প্রতিযোগিতার বাইরে থাকা ক্রিকেটারদের জন্য নতুন একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা থেকে গত এপ্রিলে সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপ চালুর ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
জাতীয় দলের ক্রিকেটাররা নিয়মিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও জাতীয় ক্রিকেট লিগের মতো বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। তবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের অনেক ক্রিকেটারের জন্য নিজ নিজ লিগের বাইরে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ তুলনামূলকভাবে কম।
নতুন সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপ সেই ব্যবধান কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে আরও বেশি খেলোয়াড়কে পর্যবেক্ষণ এবং নতুন প্রতিভা খুঁজে বের করার সুযোগ তৈরি হবে।
এদিকে চার দিনের এনসিএলের ২৮তম আসরের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আটটি বিভাগীয় দল নিয়ে আগামী ৩ অক্টোবর আটটি ভেন্যুতে শুরু হবে এবারের এনসিএল। প্রায় দুই মাসের প্রতিযোগিতা শেষে ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের এনসিএলের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা।
একই দিনে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা খেলবে বরিশালের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম মুখোমুখি হবে রাজশাহীর।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন



