রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি


প্রকাশিত: ১২:৫২ ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারী এশিয়া কাপের শিরোপা জয়ের লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে পরাজিত করে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। ফলে আজকের ফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
ক্রিকেটের পাশাপাশি আজ টেলিভিশনে রয়েছে ফুটবল ও টেনিসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে সন্ধ্যা ৭টায় কভেন্ট্রি সিটির মুখোমুখি হবে ব্রাইটন। রাত সাড়ে ৯টায় মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১-এ।
লা লিগায় রাত ৮টা ১৫ মিনিটে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ফ্যানকোড। রাত ১টায় সোসিয়েদাদের মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ। ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টসে।
টেনিসে আজ রয়েছে ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনাল। রাত ১২টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন জভেরেভ ও বেন শেলটন। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস সিলেক্ট ১।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন



