বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার


প্রকাশিত: ০৪:০৮ ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলে কাটছাঁট শুরু করেছেন প্রধান কোচ থমাস ডুলি। প্রাথমিকভাবে ঘোষিত ২৮ সদস্যের দল নিয়ে কয়েক দিন অনুশীলনের পর ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন তিনি।
প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া ছয় ফুটবলার হলেন—ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাব্বি হোসেন।
আরও একজন বাদ পড়বেন
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, সময়ের সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হওয়া স্বাভাবিক প্রক্রিয়া। সেই ধারাবাহিকতায় ছয় ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে।
তিনি জানান, আজকের অনুশীলনের পর আরও একজন ফুটবলারকে বাদ দেওয়া হবে। তবে আসিয়ান কাপের জন্য বাংলাদেশ দল শেষ পর্যন্ত কতজন খেলোয়াড় নিয়ে ইন্দোনেশিয়া যাবে, সেটি এখনো নিশ্চিত করা হয়নি।
চূড়ান্ত দলে জায়গা হলো না ইসা ফয়সালের
বাদ পড়া ফুটবলারদের মধ্যে অন্যতম ইসা ফয়সাল। বাংলাদেশের পরীক্ষিত এই ফুলব্যাক দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন।
হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পেলেও থমাস ডুলির বাংলাদেশ দলের অভিষেক ম্যাচে সান মারিনোর বিপক্ষে একাদশে ছিলেন ইসা। তবে এবার আসিয়ান কাপের চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারলেন না তিনি।
১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া যাবে বাংলাদেশ
আসিয়ান কাপে অংশ নিতে আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।
প্রথম দুই ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৩টায় এবং শেষ ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী



