রেফারি নয়, মরক্কো ম্যাচেই পূর্ণ মনোযোগ ফ্রান্স কোচ দেশমের


প্রকাশিত: ১২:০৯ ৯ জুলাই ২০২৬
বিশ্বকাপে রেফারিং ও ভিএআর বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তবে বিতর্ক না বাড়িয়ে তিনি স্পষ্টভাবে জানান, ফ্রান্সের মনোযোগ শুধু মরক্কো ম্যাচে।
ফ্রান্স-মরক্কো ম্যাচে আর্জেন্টাইন রেফারি দল দায়িত্বে থাকায় এ নিয়ে দেশমের কাছে জানতে চাওয়া হয়। জবাবে ফ্রান্স কোচ বলেন, রেফারিদের প্রতি তার সম্মান আছে। তার ভাষায়, ফ্রান্সের প্রতিপক্ষ রেফারি নয়, মরক্কো।
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। তাই এবারের ম্যাচকে অনেকেই প্রতিশোধের লড়াই হিসেবে দেখছেন। তবে দেশম মনে করেন, ফুটবলে প্রতিশোধ নয়, মাঠের পারফরম্যান্সই শেষ কথা।
মরক্কোর সাম্প্রতিক ছন্দকে গুরুত্ব দিচ্ছেন ফ্রান্স কোচ। নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটিকে তিনি শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন। দেশমের মতে, মরক্কোর বিপক্ষে জিততে হলে ফ্রান্সকে আরও ভালো ফুটবল খেলতে হবে।
ফ্রান্সের আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও মাইকেল ওলিসের মতো তারকা থাকলেও দেশম সতর্ক। তিনি মনে করেন, মরক্কো প্যারাগুয়ের মতো দল নয়। তাই ম্যাচে মনোযোগ, পরিকল্পনা ও কার্যকর আক্রমণ—সবকিছুতেই ফ্রান্সকে সেরা অবস্থায় থাকতে হবে।
১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপজয়ী দেশম ২০১৮ সালে কোচ হিসেবে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করেন। ২০২২ বিশ্বকাপে তার অধীনেই ফ্রান্স রানার্সআপ হয়। চলতি বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত থাকলেও দেশম জানিয়েছেন, আপাতত তিনি শুধু মরক্কো ম্যাচ নিয়েই ভাবছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




