ব্রাজিলের সামনে কঠিন নকআউট পথ, ফাইনালে যেতে হারাতে হতে পারে দুই বিশ্বচ্যাম্পিয়নকে


প্রকাশিত: ০২:৫৬ ২৯ জুন ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে নকআউট পর্ব শুরু করছে ব্রাজিল। শেষ ৩২–এ জাপানের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপপর্বে মরক্কোর সঙ্গে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে কার্লো আনচেলত্তির দল।
জাপানকে হারাতে পারলে শেষ ষোলোয় ব্রাজিলের সামনে আসতে পারে নরওয়ে অথবা আইভরি কোস্ট। তবে আসল কঠিন পরীক্ষা অপেক্ষা করতে পারে কোয়ার্টার ফাইনাল থেকে। সম্ভাব্য সমীকরণ অনুযায়ী, শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
এরপর সেমিফাইনালে দেখা হতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে। লিওনেল মেসির দল গ্রুপপর্বে শতভাগ জয় নিয়ে নকআউটে উঠেছে। দুই লাতিন পরাশক্তি নিজেদের ম্যাচগুলো জিততে থাকলে ফাইনালের আগেই হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ।
ফুটবল বিশ্লেষকদের মতে, ব্রাজিলের ফাইনালে ওঠার পথ এবার মোটেও সহজ নয়। জাপান বাধা পেরোনোর পর নরওয়ে বা আইভরি কোস্ট, তারপর ইংল্যান্ড এবং সম্ভাব্যভাবে আর্জেন্টিনাকে হারাতে পারলেই শিরোপা লড়াইয়ে জায়গা করে নিতে পারবে সেলেসাওরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- রুনা লায়লার জীবনী: জীবন, সংগীত ক্যারিয়ার, জনপ্রিয় গান ও পুরস্কার
- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- সম্পর্কে থাকার সময় ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল: অনুপমা
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- সাভারে ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম
- চীন বানাচ্ছে ‘কৃত্রিম সূর্য’! ৫৮২ টনের ম্যাগনেটে বদলে যেতে পারে বিশ্বের শক্তির ভবিষ্যৎ
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া ও মিলাদ করবে বিএনপি
- জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
- মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে হ*ত্যা, গ্রেপ্তার বাবা
- প্রথমবার বিশ্বকাপজয়ীদের জন্য চ্যাম্পিয়নশিপ রিং, নতুন ইতিহাস গড়ছে ফিফা




