বিশ্বকাপে নতুন নিয়মের প্রথম শিকার মিগেল আলমিরন


প্রকাশিত: ১১:২৪ ২৪ জুন ২০২৬
চলমান বিশ্বকাপে আলোচনায় এসেছে ফিফার নতুন এক কঠোর নিয়ম। মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখার কারণে শাস্তির মুখে পড়েছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন। এই ঘটনার জন্য তাকে লাল কার্ড দেখানো হয়। পরে ফিফা তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যারাগুয়ের শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না আলমিরন। সংস্থাটি জানায়, এই শাস্তির বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ থাকছে না।
তুরস্কের বিপক্ষে ম্যাচ চলাকালে আলমিরনকে প্রতিপক্ষের এক ফুটবলারের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ আড়াল করতে দেখা যায়। বিষয়টি চোখে পড়ার পর তুরস্কের খেলোয়াড়রা রেফারির দৃষ্টি আকর্ষণ করেন। এরপর ম্যাচ কর্মকর্তারা ঘটনাটি পর্যালোচনা করে নতুন নিয়ম অনুযায়ী তাকে শাস্তি দেন।
আলমিরনের লাল কার্ডের ফলে ম্যাচের বাকি সময় প্যারাগুয়েকে ১০ জন নিয়ে খেলতে হয়। তবে শুরুতেই মাতিয়াস গালারজার দ্রুত গোল দলকে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় প্যারাগুয়ে।
দুই ম্যাচ শেষে গ্রুপে প্যারাগুয়ের সংগ্রহ তিন পয়েন্ট। অস্ট্রেলিয়ারও সমান পয়েন্ট থাকায় দুই দলের শেষ গ্রুপ ম্যাচটি নকআউট পর্বে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ফুটবলে খেলোয়াড়দের মুখ ঢেকে কথা বলার দৃশ্য দীর্ঘদিন ধরেই দেখা যায়। সাধারণত ক্যামেরা বা ঠোঁট পড়ে কথোপকথন বোঝা ঠেকাতেই খেলোয়াড়রা এমন করেন। তবে এবারের বিশ্বকাপে ফিফা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে।
ফিফার মতে, মাঠে স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান বজায় রাখতে এই নিয়ম প্রয়োগ করা হচ্ছে। সংস্থাটির অবস্থান হলো, খেলোয়াড়দের মধ্যে কোনো কথোপকথন হলে তা গোপন রাখার উদ্দেশ্যে মুখ আড়াল করা উচিত নয়।
এই ঘটনার মাধ্যমে নতুন নিয়মে শাস্তি পাওয়া প্রথম ফুটবলার হিসেবে আলোচনায় উঠে এসেছেন মিগেল আলমিরন। একই সঙ্গে বিষয়টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলোয়াড়দের আচরণ নিয়েও নতুন সতর্কবার্তা দিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার



