মেসিকে বিশ্বসেরা মানলেও ইয়ামালের আদর্শ নেইমার


প্রকাশিত: ০৭:৪৪ ২১ জুন ২০২৬
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে মনে করেন স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে ব্যক্তিগত অনুপ্রেরণা বা আদর্শ হিসেবে তিনি বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফুটবল ভাবনা ও পছন্দের খেলোয়াড় সম্পর্কে কথা বলেন বার্সেলোনার এই উদীয়মান তারকা। ইয়ামাল বলেন, মেসি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় এবং প্রতিটি ম্যাচেই তিনি সেটির প্রমাণ দিয়ে চলেছেন।
তার ভাষায়, “মেসিই ইতিহাসের সেরা। যদি কারও এ নিয়ে সন্দেহ থাকে, তবে সেটা শুধু সন্দেহ করার জন্যই। তবে আমার ব্যক্তিগত আদর্শ নেইমার, আর সেরা খেলোয়াড় মেসি।”
ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই নেইমারের খেলার ধরন, ড্রিবলিং দক্ষতা এবং সৃজনশীলতায় মুগ্ধ ইয়ামাল। স্প্যানিশ এই উইঙ্গার এর আগেও বিভিন্ন সময়ে ব্রাজিলিয়ান তারকার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন।
এদিকে বর্তমানে ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ইয়ামাল। সাম্প্রতিক টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও তিনি ধীরে ধীরে পুরোপুরি ছন্দে ফিরতে চান।
ইয়ামাল জানান, তিনি শতভাগ ফিট হওয়ার জন্য কাজ করে যাচ্ছেন এবং কোচের পরিকল্পনা অনুযায়ী যতটা সময় প্রয়োজন, মাঠে দিতে প্রস্তুত। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি তিনি তাড়াহুড়ো করে করতে চান না বলেও উল্লেখ করেন।
মাত্র অল্প বয়সেই বিশ্ব ফুটবলে আলোড়ন তোলা ইয়ামালকে ভবিষ্যতের অন্যতম বড় তারকা হিসেবে দেখা হচ্ছে। আর সেই পথচলায় মেসিকে সর্বকালের সেরা মানলেও তার অনুপ্রেরণার জায়গায় রয়েছেন নেইমার জুনিয়র।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে জমকালো দুই মেগা কনসার্ট
- রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের হাতাহাতি: একজনের মৃত্যু, অন্যজন আইসিইউতে
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- আর্সেনালে যাওয়ার গুঞ্জন ‘ভিত্তিহীন ও ক্ষতিকারক’: স্পষ্ট বার্তা দিল ভিনিসিয়ুসের এজেন্সি
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- বর্ষার অজুহাতে বাজার আগুন: বেগুনের কেজি ১৫০, কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফ্রান্সের দায়িত্বে জিদান: ঘরের মাঠে প্রথম ম্যাচের ৮০ হাজার টিকিট নিঃশেষ
- ইরানে মার্কিন হামলার খবরে ট্রাম্পকে ফোন সৌদি যুবরাজের
- ১ অক্টোবর প্রাথমিক শিক্ষকদের যোগদান: আশ্বাসে শাহবাগের আন্দোলন প্রত্যাহার
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- হামে শিশু মৃত্যুর অভিযোগে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- বিএনপি নেতার বাড়িতে সরকারি সার ও ধানবীজ, এলাকায় সমালোচনা
- নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা
- ক্রিকেট ম্যাচে কনডমের বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ ভারতীয় এমপি




