বিশ্বকাপে খেলাই গোটা দেশের স্বপ্ন, ক্রিকেট সবকিছুর ঊর্ধ্বে: এনামুল হক বিজয়


প্রকাশিত: ১১:৪৪ ২৩ জানুয়ারী ২০২৬
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ জানানো হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। তবে একাধিক দফা আলোচনার পরও আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সর্বশেষ বৈঠকে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এক দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
আজকের মধ্যেই বিসিবিকে জানাতে হবে— বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে কি না। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবেন। এরপর সরকারের দিকনির্দেশনা অনুযায়ী বিসিবি তাদের চূড়ান্ত অবস্থান আইসিসিকে জানাবে।
ভারতে গিয়ে খেলার বিষয়ে ক্রিকেটাঙ্গনে পক্ষে-বিপক্ষে নানা মত উঠে এসেছে। ঠিক এমন এক সময় জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় বিশ্বকাপ খেলার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ক্রিকেটকে সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিত।
বিজয় তার পোস্টে লেখেন, “একটি বিশ্বকাপে খেলা পুরো দেশের স্বপ্ন। একজন ক্রিকেটারের স্বপ্নই থাকে বিশ্বকাপে খেলা, পরবর্তী প্রজন্মেরও স্বপ্ন বিশ্বকাপে খেলা। খেলা-ধূলা সবকিছুর ঊর্ধ্বে।” তার এই বক্তব্য ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
এদিকে গতকাল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় আইসিসির একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেখানে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিদের পাশাপাশি সংস্থাটির শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভায় অংশ নেওয়া অধিকাংশ দেশই বাংলাদেশকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার পক্ষে মত দিয়েছে।
আইসিসি সভায় আরও জানানো হয়, যদি বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, তবে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে আজকের সিদ্ধান্তই নির্ধারণ করে দেবে— টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



