ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের নাটকীয় জয়


প্রকাশিত: ০৩:০৩ ১ সেপ্টেম্বর ২০২৫
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যেই শিরোপা নিশ্চিত করেছে ভারত। তাই ভারত-বাংলাদেশ ম্যাচটি ছিল নিয়মরক্ষার লড়াই। তবে এই ম্যাচেই ঘটল চরম নাটকীয়তা। ইনজুরি সময়ের শেষ মিনিটে গোল করে ভারতকে ৪-৩ গোলে হারাল বাংলাদেশ।
প্রথম রাউন্ডে ভারত বাংলাদেশকে হারিয়েছিল ২-০ গোলে। আজকের জয় দিয়ে অর্পিতারা সেই হারেরই প্রতিশোধ নিলেন।
খেলার ৮৮ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৩-২ গোলে এগিয়ে ছিল। এরপর ভারত নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে সমতা আনে। মনে হচ্ছিল ম্যাচ ড্র হয়েই শেষ হবে। কিন্তু ইনজুরি সময়ের একেবারে শেষ মুহূর্তে নাটকীয় গোল করে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেয় বাংলাদেশ।
গোলটি করেন সুরভী আকন্দ প্রীতি। ভারতের বক্সে ঢুকে তার নেয়া শট ভারতীয় গোলরক্ষকের হাত ফসকে সাইড পোস্টে লাগে এবং সেখান থেকে বল গড়িয়ে জালে জড়ায়। সেই গোলের পরপরই বাঁশি বাজান রেফারি। আনন্দে ফেটে পড়ে বাংলাদেশের মেয়েরা, আর চোখের জলে ভেঙে পড়েন ভারতীয় ফুটবলাররা।
টুর্নামেন্টে ডাবল রাউন্ড রবিন লিগে চার দল খেলেছে মোট ছয়টি ম্যাচ। ভারত ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশ শেষ করেছে ১৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে। ভুটানের বিপক্ষে ড্র না করলে বাংলাদেশও সমান ১৫ পয়েন্টে পৌঁছাত এবং তখন হেড টু হেড ও গোল ব্যবধান বিবেচনায় শিরোপা নির্ধারণ হতো।
নাটকীয় এই জয়ে যদিও শিরোপা আসেনি, তবুও ভারতকে হারিয়ে লাল-সবুজ শিবিরে এসেছে গর্ব আর আনন্দ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




