৫ বলে ৫ উইকেট! ক্রিকেট ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের ক্যাম্ফার


প্রকাশিত: ০৯:৩৪ ১৩ জুলাই ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেটে আজ যুক্ত হলো এক নতুন রেকর্ড। আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার গড়েছেন অবিশ্বাস্য কীর্তি—মাত্র পাঁচ বলেই পাঁচটি উইকেট তুলে নিয়ে পেশাদার পুরুষ ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে নিজের নাম তুলেছেন ইতিহাসের পাতায়। এমন ঘটনাকে অনেকেই অলৌকিক বলতেই পারেন, কারণ ক্রিকেটের শত বছরের ইতিহাসেও এমন কিছু দেখা যায়নি।
ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের ঘরোয়া ইন্টার-প্রভিন্সিয়াল টি-২০ টুর্নামেন্টে। মুন্সটার রেডসের হয়ে খেলতে নেমে নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স করেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। প্রথমে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করে মুন্সটার রেডসকে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। এরপর বল হাতে নামলে ইতিহাস গড়ার গল্প শুরু হয়।
নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের ইনিংসে একসময় স্কোর ছিল ১১.৪ ওভারে ৫ উইকেটে ৮৬ রান। ম্যাচ তখনো হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছিল। ঠিক তখনই ক্যাম্ফার ১২তম ওভারের শেষ দুই বলে দুটি উইকেট তুলে নেন। এরপর আবার বল হাতে ফিরে এসে ১৪তম ওভারের টানা তিন বলে তুলে নেন আরও তিন উইকেট। ফলে মাত্র পাঁচ বলের ব্যবধানে পাঁচটি উইকেট তুলে নিয়ে গড়ে ফেলেন এক অনন্য বিশ্বরেকর্ড।
ক্যাম্ফারের এই পাঁচ উইকেট ছিল যথাক্রমে—১২তম ওভারের পঞ্চম বলে জারেড উইলসন বোল্ড হন ইন-সুইং ডেলিভারিতে, পরের বলেই গ্রাহাম হিউম হন এলবিডব্লিউ। এরপর ১৪তম ওভারের প্রথম বলেই অ্যান্ডি ম্যাকব্রিন ক্যাচ দেন মিডউইকেটে, পরের বলেই রবি মিলার উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন এবং তৃতীয় বলে জোশ উইলসন হন বোল্ড। পুরো দৃশ্য যেন এক রুদ্ধশ্বাস নাটক!
পুরুষদের ক্রিকেটে এমন কীর্তি এই প্রথম হলেও নারীদের ক্রিকেটে এর আগে এমন এক ঘটনা ঘটেছিল। ২০২৪ সালে জিম্বাবুয়ে নারী দলের অলরাউন্ডার কেলিস নডলোভু অনূর্ধ্ব-১৯ পর্যায়ে পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। তবে আন্তর্জাতিক ও পেশাদার পুরুষ ক্রিকেটে কার্টিস ক্যাম্ফারই হলেন এই বিরল কীর্তির প্রথম অধিকারী।
ম্যাচ শেষে ক্যাম্ফার বলেন, “ওভার পরিবর্তনের কারণে শুরুতে বুঝতেই পারিনি কী হচ্ছে। আমি শুধু সহজ রাখার চেষ্টা করেছিলাম। সৌভাগ্যবশত সব ঠিকঠাক হয়েছে।” তিনি আরও মজা করে বলেন, “আরেক ব্যাটার থাকলেও হয়তো ছয় বলে ছয় উইকেট নিতে পারতাম না। যেটা হয়েছে সেটাই বিশেষ।”
এই পারফরম্যান্স ক্যাম্ফারের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ তিনি সম্প্রতি আঙুলের চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। নিজের ফিরে আসা নিয়ে বলেন, “চোট পেলে আপনি একা হয়ে পড়েন, জিম আর পুনর্বাসনে সময়টা কঠিন। এখন দলে ফিরে, এমন পারফরম্যান্স দিতে পেরে ভালো লাগছে।”
ক্রিকেটের মতো অনিশ্চয়তাপূর্ণ খেলায় এমন ঘটনা শুধু রোমাঞ্চই নয়, ইতিহাসও সৃষ্টি করে। ক্যাম্ফারের পাঁচ বলে পাঁচ উইকেট ক্রিকেট বিশ্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। এক কথায়, এ ছিল এক ‘ম্যাজিক স্পেল’, যা ক্রিকেট ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি
- দরিদ্রদের আয়ের ২০ শতাংশই যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা
- মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের
- সাভারে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেন আটক
- হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



