ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাতছাড়া, শ্রীলঙ্কার কাছে ৯৯ রানে হারল বাংলাদেশ


প্রকাশিত: ১২:৫৯ ৯ জুলাই ২০২৫
ব্যাটিং ব্যর্থতা আবারও কাল হয়ে দাঁড়াল বাংলাদেশের জন্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ হারল টাইগাররা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক শ্রীলঙ্কা।
মঙ্গলবার পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লঙ্কানরা। শুরুটা ভালো না হলেও মাঝপথে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ইনিংসের শুরুতেই মাত্র ১ রানে মাদুশকা ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার জুটিতে আসে ৫৬ রান। নিশাঙ্কা ব্যক্তিগত ৩৫ রানে তানভীর ইসলামের বলে আউট হন।
এরপর কিছুটা ধাক্কা খেলেও কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কার জুটি আবারো চালকের আসনে ফেরায় দলকে। চতুর্থ উইকেটে তারা গড়েন ১২৪ রানের দুর্দান্ত জুটি। ইনিংসের নায়ক কুশল মেন্ডিস খেলেন ১১৪ বলে ১২৪ রানের অসাধারণ ইনিংস, যা ছিল তার ক্যারিয়ারের ৬ষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় শতক। আসালাঙ্কা যোগ করেন ৫৮ রান।
শেষ দিকে কিছুটা প্রত্যাবর্তন করে বাংলাদেশের বোলাররা। দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে লঙ্কানদের থামিয়ে দেয় ২৮৫ রানে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট। তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন নেন একটি করে উইকেট।
তবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ৩৯.৪ ওভারে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় দল। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করে করেন ইমন ও মিরাজ। এছাড়া জাকের আলী ২৭, তানজীদ হাসান ১৭ এবং শামীম হোসেন ১২ রান করেন।
শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে পুরোপুরি আত্মসমর্পণ করে টাইগার ব্যাটিং লাইনআপ। শুরুতে ও শেষে – দুই সময়েই উইকেট হারানোর ধারা অব্যাহত ছিল।
এই হারে ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা ও মিডল অর্ডারে সমন্বয়ের ঘাটতি যে এখনও কাটেনি, তা স্পষ্ট হয়ে উঠল সিরিজের শেষ ম্যাচে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর



