৪৭ বছরের ইতিহাস ভেঙে অভিষেকেই ব্রিটজকের বিশ্বরেকর্ড!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:৪০ ১০ ফেব্রুয়ারী ২০২৫
পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়সী ওপেনার ম্যাথিউ ব্রিটজকে। ওয়ানডে অভিষেকে তিনি ১৫০ রানের ইনিংস খেলেছেন, যা ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। ১৪৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১১টি চার এবং পাঁচটি ছক্কায়।
এই কীর্তির মাধ্যমে তিনি ইতিহাসের ১৯তম ব্যাটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি করেছেন। তবে ম্যাথিউ ব্রিটজকে এই ইনিংসটি বিশেষ করে তুলেছে, কারণ তিনি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলা প্রথম ক্রিকেটার। এই কীর্তির মাধ্যমে তিনি ৪৭ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন। ওয়ানডে ক্রিকেটে অভিষেকে প্রথম সেঞ্চুরি আসে ১৯৭২ সালে, তবে পরবর্তীতে ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের ডিএল হায়নেস অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রান করেছিলেন।
পরবর্তী ব্যাটাররা আর ১৩০ রানের গন্ডি পার করতে পারেননি, কিন্তু এবার ম্যাথিউ ব্রিটজকে সেই লক্ষ্যে পৌঁছে দেন। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা চতুর্থ দক্ষিণ আফ্রিকান ব্যাটার তিনি। এর আগে ইনগ্রাম, টেম্বা বাভুমা, এবং রেজা হেনড্রিকস এই কীর্তি গড়েছেন।
ব্রিটজকের এই দুর্দান্ত ইনিংসের ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩০৪ রান করে। জেসন স্মিথ ৫১ বলে ৪১ রান করেন এবং পেস অলরাউন্ডার ওয়ান মুলডার ৬০ বলে ৬৪ রান করেন। লাহোরের উইকেটের বিবেচনায় দক্ষিণ আফ্রিকার স্কোরটি কিছুটা কম হলেও, ব্রিটজকের ব্যাটিং ছিল নজরকাড়া।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান
- নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, কারাগারে স্বামী
- মিরপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক




