সুতোয় ঝুলছে বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:১১ ২৭ জানুয়ারী ২০২৫
শেষ পর্যন্ত কোনো চমৎকার না হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাসপ্রিত বুমরাহ'র খেলার সম্ভাবনা কম। সহজ করে বললে, সুতোয় ঝুলছে ভারতীয় এই পেসারের ভাগ্য। বুমরাহ'র চোট এখনো খতিয়ে দেখেননি নিউজিল্যান্ডের চিকিৎসক রোয়ান শাউটেন। যতক্ষণ না তিনি রিপোর্ট জমা দিচ্ছেন, ততক্ষণ বুমরাহের খেলা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, বুমরাহকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। তিনি বলেন, 'বোর্ডের মেডিকেল দল নিউজিল্যান্ডে রোয়ানের সঙ্গে যোগাযোগ রেখেছে। এর মধ্যেই বুমরাহকে সেখানে পাঠানোরও পরিকল্পনা আছে।
সিডনিতে চোট পাওয়ার পর থেকে আর বল করেননি বুমরাহ। ভারী কাজ করতে নিষেধ করা হয়েছে তাকে। বুমরাহের চোট খতিয়ে দেখেছেন বোর্ডের চিকিৎসকেরা। সেই রিপোর্ট নিউজিল্যান্ডে পাঠানো হবে। ২০২২ সালে এই রোয়ানই বুমরাহের অস্ত্রোপচার করেছিলেন। তাই তার উপরেই ভরসা বোর্ডের। ওই কর্মকর্তা বলেন, নিউজিল্যান্ডের চিকিৎসককে বুমরাহ'র পরীক্ষার রিপোর্ট পাঠানো হবে।
ইতিমধ্যেই নির্বাচকদের জানিয়ে দেওয়া হয়েছে, বিকল্প পেসার তৈরি রাখতে। পুরো প্রক্রিয়া হয়ে গেলে বুমরাহ'র চোটের বিষয়টি নির্বাচকদের জানিয়ে দেওয়া হবে। বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সেই দলে বদল করা যাবে। ইংল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজ়ে বুমরাহ'র বিকল্প হিসাবে হার্ষিত রানাকে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




