নেইমার যাচ্ছেন কোথায়?

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৫:০৯ ২৫ জানুয়ারী ২০২৫
দলবদলের আলোচনা মানেই একসময় ছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের অবধারিত উপস্থিতি। কিছু বছর বিরতির পর, আবারও নেইমার আলোচনায় এসেছেন। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে থাকা এই ফুটবল তারকা এখন ক্যারিয়ারের শেষদিকে। তার নতুন ঠিকানা নিয়ে চলছে নানা গুঞ্জন। বিশেষ করে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে।
২০২৩ সালে পিএসজি ছাড়ার পর, নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন উঠেছিল। তবে বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নেইমারের বার্সায় ফিরে আসা সম্ভব নয়। তিনি বলেন, "দীর্ঘদিন আগেই নেইমারের বার্সায় ফেরার পথ বন্ধ হয়ে গেছে। তিনি যখন সৌদি আরবে গেলেন, তখনই আমরা জানতাম যে তিনি খুবই ব্যয়বহুল খেলোয়াড়, বিশেষ করে ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়মের কারণে।"
অন্যদিকে, সৌদি ক্লাব আল-হিলালও নেইমারকে দলে রাখার ইচ্ছা প্রকাশ করেনি। চোটের কারণে অধিকাংশ সময় মাঠের বাইরে থাকা নেইমার নিজেও ক্লাব ছাড়তে চাইছেন, তবে চুক্তি বাতিলের জন্য ৬.৫ কোটি ডলারের বকেয়া অর্থ এখনও একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গ্লোবো জানিয়েছে, সান্তোস নেইমারের ফেরার ব্যাপারে আশাবাদী, তবে আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল করতে আর্থিক সমঝোতার প্রয়োজন।
নেইমারের মেজর লিগ সকারে ইন্টার মায়ামিতে মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলার সম্ভাবনাও আলোচিত হয়েছিল। তবে, মায়ামির কঠোর আর্থিক নীতিমালা সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায়। মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো সাফ জানিয়ে দিয়েছেন, এই পুনর্মিলন সম্ভব নয়।
তবে সান্তোসে ফেরা নিয়ে নেইমারের নিজের আগ্রহও রয়েছে। ক্লাবটির প্রতি তার আবেগ বরাবরই প্রকাশিত হয়েছে। ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষায়, দেখবেন নেইমার শেষ পর্যন্ত তার শৈশবের ক্লাবে ফেরেন কি না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




