ঢাকাকে উড়িয়ে টানা পাঁচ ম্যাচে জয় রংপুর রাইডার্সের !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:০৪ ৭ জানুয়ারী ২০২৫
বিপিএলের সিলেট পর্বে ঢাকা ক্যাপিটালকে বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। এর ফলে টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে জয় পেল রংপুর। অপরদিকে টানা চার ম্যাচে হারের মুখ দেখলো ঢাকা।
মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। দুর্বার গতিতে এগিয়ে চলা রংপুরের এটা টানা পঞ্চম জয়।
১১২ রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি রংপুরের। বিপিএলে নিজের প্রথম দুই ম্যাচে ডাক মারা আজিজুল হাকিম তামিম আজ রান পেলেও তা ছিল ৫।
পরে ১৩ রানে সাইফ হাসান আউট হলেও জয়ের বাকি কাজটুকু সেরেছেন পাকিস্তানের দুই ব্যাটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ। খুশদিল ২৭ রান ও ৯ রানে অপরাজিত থাকেন ইফতিখার।
এর আগে জয়ের খোঁজে ওপেনিংয়ে হাবিবুর রহমান সোহানের সঙ্গে জুটি বাঁধেন জেসন রয়। দু’জনে মিলে দলের সর্বোচ্চ জুটি ২৮ রান করেন।
তবে ১৮ রানে রয় আউট হওয়ার পর একের পর এক উইকেট হারিয়ে নিজেদের ধ্বংসস্তূপে দাঁড় করায় ঢাকা। দলীয় ৭৪ রানেই ৬ উইকেট হারিয়ে একশ’ রান করতে পারবে কিনা তা নিয়ে দেখা যায় শঙ্কা। তবে শেষ পর্যন্ত তারা ১১১ রান করতে পেরেছে আলাউদ্দিন বাবুর ১৬ ও গতকালই এবারের বিপিএলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের ১২ রানের কল্যাণে।
রংপুরের হয়ে ২১ রানে ৩ উইকেট নেন পেসার নাহিদ রানা। দু’টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের দুই বোলার আকিব ও খুশদিল শাহ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




