ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞার শাস্তি এড়াতে আপিল করেছে রিয়াল

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:৫০ ৬ জানুয়ারী ২০২৫
লা লিগার ম্যাচে শুক্রবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তার এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছে রিয়াল। কার্লো আনচেলত্তি আশাবাদী, নিষেধাজ্ঞার শাস্তি এড়াতে পারবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ওই ম্যাচের ৭৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের ঘাড়ে আঘাত করেন ভিনি। তাতে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। আনচেলত্তি আশাবাদী ন্যূনতম দুই ম্যাচ নিষিদ্ধের শাস্তি এড়াতে পারবেন ভিনি।
রিয়াল কোচ বলেন, ‘এটা লাল কার্ডের ছিল না, এটা ছিল হলুদ কার্ড। আর সে কারণে আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হবে না।’
কোপা দেল রের ম্যাচে সোমবার চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে খেলবে রিয়াল। আনচেলত্তি জানিয়েছেন, দলের সঙ্গে সেদিন কার্তাজেনা যাবেন ভিনিসিয়ুস।
আনচেলত্তি বলেন, ‘আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞা পাবে না। কেবল দুজন সামনের ম্যাচের জন্য যাবে না; গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। বাকি সবাই এই সফরে যাবে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




